উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত এলেই সর্দি-কাশি, জ্বরের প্রকোপ বাড়ে। আর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে ভোগান্তি আরও বাড়ে। তাই শীতকালে প্রতিদিন সকালে উঠেই খালিপেটে খান এক কোয়া রসুন (Garlic)। এর ফলে শীতের অসুখ-বিসুখ থেকে মুক্তি মিলতে পারে। কারণ রসুনে অ্যালিসিন এবং অন্যান্য সালফার সমৃদ্ধ যৌগ রয়েছে। আর এই উপাদানগুলি হল শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্ট। যা ভাইরাস ও ব্যাকটিরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। রোজ এক কোয়া রসুন খেলে কী কী সমস্যার সমাধান হতে পারে, তা জেনে নিন।
১. রসুন উচ্চ রক্তচাপ কমাতে সহায়তা করে। এটি ধমনীর উপর চাপ কমিয়ে রক্তচাপকে স্বাভাবিক রাখে।
২. রসুনে থাকা অ্যালিসিন নামক যৌগ হার্টের জন্য উপকারী। এটি রক্তনালীকে নমনীয় রাখতে সাহায্য করে।
৩. রসুনের প্রদাহরোধী গুণ রয়েছে। এটি শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ কমাতে সাহায্য করে।
৪. রসুন রক্তকে কিছুটা পাতলা রাখতে সাহায্য করে। যা কার্ডিওভাসকুলারের ঝুঁকি কমায়।
৫. রসুনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক গুণ রয়েছে। যা কিছু ব্যাকটিরিয়া ও ছত্রাক সংক্রমণ মোকাবিলায় সহায়তা করে।
