Gautam Gambhir | ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার অভিযোগ ওড়ালেন গম্ভীর

Gautam Gambhir | ক্রিকেটারদের নিয়ে পরীক্ষা নিরীক্ষার অভিযোগ ওড়ালেন গম্ভীর

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গৌতম গম্ভীর (Gautam Gambhir) যখন থেকে ভারতীয় দলের হেডকোচের দায়িত্ব পেয়েছেন তখন থেকে দলের প্রথম একাদশের ভারসাম্য কিছুটা হলেও বিঘ্নিত হচ্ছে। তার কারণ গম্ভীর দলের বিভিন্ন ক্রিকেটারদের নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন। তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার নাম করে তাঁর পছন্দের কিছু খেলোয়াড়কে দলে জায়গা দিচ্ছেন বলে অভিযোগ।

কিন্তু তাতে আমল দিতে নারাজ গম্ভীর। গম্ভীরের কথায়, “আমার মনে হয় ওয়ানডে ফরম্যাটের ক্ষেত্রে একটা নির্দিষ্ট খেলার ধরন থাকা দরকার। কিন্তু নির্দিষ্ট ব্যাটিং অর্ডার ব্যাপারটা একেবারেই অপ্রয়োজনীয়। তবে টেস্টের ক্ষেত্রে একটা সঠিক ব্যাটিং অর্ডার প্রয়োজন হয়।”

গম্ভীর ওয়াশিংটন সুন্দরকে (Washington Sundar) নিয়ে যেভাবে পরীক্ষা নিরীক্ষা করছেন তা নিয়ে গম্ভীরের বক্তব্য, “আমরা এমন একজনের সম্পর্কে কথা বলছি, যার ম্যাঞ্চেস্টারে সেঞ্চুরি আছে, ওভালে হাফ সেঞ্চুরি আছে। টেস্টে তাঁর গড় রান চল্লিশের বেশি রয়েছে। কিন্তু তবুও অনেক সময় দলের ব্যালন্সের দিকটাতে নজর দিতে হয়। ওয়াশিংটন যে কোনও পজিশানে খুব ভালো খেলছে।”

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয়ের পর গম্ভীর জোর গলায় বুঝিয়ে দিয়েছেন, বাইরের কারও সমালোচনা বা পরামর্শ, কোনওটাই তিনি শুনবেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *