Gangarampur | ফুলবাড়ি মহেন্দ্র এলাকায় শোকের ছায়া! ৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঝরল তাজা প্রাণ

Gangarampur | ফুলবাড়ি মহেন্দ্র এলাকায় শোকের ছায়া! ৫১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঝরল তাজা প্রাণ

ব্লগ/BLOG
Spread the love


গঙ্গারামপুর: মঙ্গলবার সকালে ৫১২ নম্বর জাতীয় সড়কে ট্র্যাক্টর ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের (Gangarampur Highway Accident)। মৃত ব্যক্তির নাম ইয়াকুব আলি সরকার (৩০), তিনি পেশায় একজন মাদ্রাসা শিক্ষক। দুর্ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরোহী মিনহাজুল আবেদিন (৩২) গুরুতর জখম হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে আটটা নাগাদ তপন থানার চকবলিরাম গ্রামের বাসিন্দা ইয়াকুব আলি ও মিনহাজুল মোটরবাইকে করে রামপুরের দিকে যাচ্ছিলেন। গঙ্গারামপুর থানার ফুলবাড়ি মহেন্দ্র এলাকায় একটি বেসরকারি বিএড কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক্টরের সঙ্গে তাঁদের বাইকের জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন।

রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ইয়াকুব আলিকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত মিনহাজুল বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন।

দুপুরের দিকে গঙ্গারামপুর থানার পুলিশ (Police) হাসপাতালে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত ট্র্যাক্টর ও মোটরবাইকটি বাজেয়াপ্ত করেছে। একজন তরুণ শিক্ষকের এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *