Francis Halzen | মহাজাগতিক নিউট্রিনো আবিষ্কার! পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: চলতি বছরের পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার ঘোষণা করা হল। আইসকিউব নিউট্রিনো অবজারভেটরিতে (IceCube Neutrino Observatory) বিশেষ অবদান এবং মহাজাগতিক উচ্চ-শক্তি সম্পন্ন নিউট্রিনো (high-energy neutrinos) আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারে ভূষিত হলেন বিশিষ্ট বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন (Francis Halzen)। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেসের পক্ষ থেকে তাঁর নাম ঘোষণা করা হয়।

নোবেল কমিটি ফর ফিজিক্সের চেয়ারম্যান মার্ক পিয়ার্স এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, “ফ্রান্সিস হালজেন একদল আন্তর্জাতিক গবেষক ও প্রকৌশলীকে নেতৃত্ব দিয়ে আমাদের একটি দুর্দান্ত যন্ত্র উপহার দিয়েছেন। তাঁর অদম্য জেদ এবং বৈজ্ঞানিক দূরদর্শিতা জ্যোতির্বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।”

বেলজিয়ামে জন্ম নেওয়া ৮২ বছর বয়সি বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত রয়েছেন। দক্ষিণ মেরুতে (South Pole) নিউট্রিনো বন্দি করার এই অভাবনীয় গবেষণা ও প্রচেষ্টার কাজ তিনি শুরু করেছিলেন সেই ১৯৮০-র দশক থেকে। দীর্ঘ কয়েক দশকের সাধনার পর অবশেষে তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতি মিলল নোবেলের মঞ্চে।

সোমবার চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী তিন বিজ্ঞানীর নাম ঘোষণার মধ্য দিয়ে চলতি বছরের নোবেল সপ্তাহ শুরু হয়। আলো ব্যবহার করে মস্তিষ্কের কার্যকারিতা বোঝার অভিনব পদ্ধতি আবিষ্কারের জন্য তাঁরা এই সম্মান লাভ করেন। বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্য ক্ষেত্রে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তি পুরস্কার এবং আগামী সোমবার অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কারের নাম ঘোষণা করা হবে।

The publish Francis Halzen | মহাজাগতিক নিউট্রিনো আবিষ্কার! পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *