Kishanganj NIA | সন্ত্রাসবাদে আর্থিক মদত! কাটিহারে হানা এনআইএর, গ্রেপ্তার ১   

Kishanganj NIA | সন্ত্রাসবাদে আর্থিক মদত! কাটিহারে হানা এনআইএর, গ্রেপ্তার ১   

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কিশনগঞ্জ: সন্ত্রাসবাদে আর্থিক মদতের অভিযোগে সোমবার বিহারের কাটিহার থেকে এক যুবককে আটক করেছে এনআইএ। এদিন সকালে এনআইএর একটি দল হানা দেয় কাটিহার জেলার সেমাপুর থানা এলাকার সুখাসন গ্রামের বাসিন্দা মহম্মদ ইকবাল ও রিজাবুলের বাড়িতে। সেখানে হানা দিয়ে তদন্তকারীরা বাড়ি থেকে আটক করে ইকবালকে। দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে বেশ কয়েকমাস ধরে জেলে বন্দি আছেন রিজাউল।

সূত্রের খবর, ইকবালকে আটক করার কারণ এনআইএর তরফে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে পরিবারকে। ইকবাল ও জেলে বন্দি রিজাবুলের বিরুদ্ধে সন্ত্রাসবাদে আর্থিক মদত এবং বিশেষ এক জঙ্গী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

এদিন একই অভিযোগের ভিত্তিতে কাটিহার সহ মোট ৮ জায়গায় হানা দিয়েছে এনআইএ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *