Forest Hearth | ডুয়ার্সে বিধ্বংসী আগুন: লেইতি নদীর চরে পুড়ছে ১ কিলোমিটার কাশবন, বড় বিপদের আশঙ্কা পাহাড়ে!

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


জলপাইগুড়ি: শীতের শুরুতেই ডুয়ার্সে বড়সড় বিপর্যয়। ওদলাবাড়ির (Odlabari) চালতাবাগান সংলগ্ন চেল ও রম্ভি নদীর মধ্যবর্তী চর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

বৃহস্পতিবার বিকালে নদীর চরের বিস্তীর্ণ ঘাসজমিতে হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। শুখা মরসুম হওয়ার কারণে দ্রুত আগুন ভয়াবহ রূপ ধারণ করে। চড়ের শুকনো ঘাস,পাতা এবং কাশবনে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে আগুনের লেলিহান শিখা দেখা যায়। ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

কালিম্পং পাহাড়ের একেবারে কাছাকাছি এই এলাকা অবস্থিত হওয়ায় আশঙ্কা বাড়ছে বন দপ্তর ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে। নদীর (River) চর থেকে আগুন যদি একবার কালিম্পং পাহাড়ের জঙ্গল ও ঢালে ছড়িয়ে পড়ে, তবে তা ভয়াবহ রূপ নিতে পারে।

উদ্বেগের কারণ ও বর্তমান পরিস্থিতি:

  • বন্যপ্রাণীদের সুরক্ষা বিঘ্নিত: লেইতি নদীর চর ও সংলগ্ন বনভূমি হাতি সহ নানা প্রজাতির বন্যপ্রাণীর যাতায়াত এবং বিচরণের অন্যতম রুট। আগুনের তীব্রতায় বন্যপ্রাণীদের জীবন বড়সড় ঝুঁকির মুখে পড়েছে।
  • পাহাড়ে অগ্নিকাণ্ডের আশঙ্কা: দুর্ঘটনাস্থল থেকে খুব কাছেই কালিম্পং পাহাড়ের সীমানা। বাতাস তীব্র হলে আগুন পাহাড়ি জঙ্গলে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে, যা নেভানো কঠিন হয়ে দাঁড়াবে।
  • অজানা আগুনের উৎস: এই আগুন কীভাবে লাগল, তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। শুকনো মরসুমে কেউ অসাবধানতাবশত আগুন দিয়েছে, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা—তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

The put up Forest Fire | ডুয়ার্সে বিধ্বংসী আগুন: লেইতি নদীর চরে পুড়ছে ১ কিলোমিটার কাশবন, বড় বিপদের আশঙ্কা পাহাড়ে! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *