Falta By-Election | ফলতায় বিজেপির বিশাল জয় নিশ্চিত! তৃণমূল প্রার্থী সরে দাঁড়াতেই একচেটিয়া ব্যবধানে এগিয়ে দেবাংশু

Falta By-Election | ফলতায় বিজেপির বিশাল জয় নিশ্চিত! তৃণমূল প্রার্থী সরে দাঁড়াতেই একচেটিয়া ব্যবধানে এগিয়ে দেবাংশু

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ তৃণমূল প্রার্থীর সরে দাঁড়ানোর পর ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের ভোটগণনায় কার্যত একতরফা ফলাফল ফুটে উঠল (Falta By-Election)। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ভোটগণনা কেন্দ্রে বিজেপি প্রার্থী আইনজীবী দেবাংশু পণ্ডা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিএম প্রার্থীর তুলনায় বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন। ১০ রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থীর জয়ের পথ কার্যত সুগম হয়ে গিয়েছে।

দশম রাউন্ডের গণনা শেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা ৬৪,২৩৮টি ভোট পেয়ে ৩৮,০০০-এরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা সিপিএম প্রার্থী শম্ভু কুড়মি পেয়েছেন ২৫,২৯৮টি ভোট। অন্যদিকে, কংগ্রেস প্রার্থী আব্দুল রেজ্জাক মোল্লা পেয়েছেন ৬,৪২৯টি ভোট এবং তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান পেয়েছেন ৩,৩০৪টি ভোট। প্রসঙ্গত, পুনর্নির্বাচনের ঠিক আগে তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন। ফলস্বরূপ, গণনাকেন্দ্রে তৃণমূলের কোনো এজেন্টকেও উপস্থিত থাকতে দেখা যায়নি।

পুনর্নির্বাচনের এই ভোটগণনাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ভোটের সময় এই কেন্দ্রে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল, গণনার দিনও সেই কড়া নিরাপত্তা বলয় বজায় রাখা হয়েছে।

এই জয়ের মাধ্যমে রাজ্যে বিজেপি-র মোট আসন সংখ্যা ২০৭ থেকে বেড়ে ২০৮ হতে চলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। তৃণমূল প্রার্থীর অনুপস্থিতিতে বিরোধীশূন্য ময়দানে বিজেপি প্রার্থীর এই বিশাল ব্যবধানে জয় ফলতার রাজনৈতিক সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *