Arjun Tendulkar | লখনউয়ের হয়ে নজরকাড়া অভিষেক অর্জুনের, ছেলের পারফরম্যান্সে গর্বিত বাবা শচীন

Arjun Tendulkar | লখনউয়ের হয়ে নজরকাড়া অভিষেক অর্জুনের, ছেলের পারফরম্যান্সে গর্বিত বাবা শচীন

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মরশুমের অধিকাংশ সময় বেঞ্চে কাটানোর পর অবশেষে সুযোগ এল, আর তাতেই বাজিমাৎ করলেন অর্জুন তেণ্ডুলকর (Arjun Tendulkar)। লখনউ সুপার জায়ান্টসের হয়ে অভিষেক ম্যাচে বল হাতে যে দক্ষতা ও ধৈর্যের পরিচয় দিলেন অর্জুন, তা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট মহলে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে ডেথ ওভারে তাঁর নিয়ন্ত্রিত বোলিং ও নিখুঁত ইয়র্কার নজর কেড়েছে সকলের।

শনিবার শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে ৪ ওভার বল করে ৩৬ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়েছেন অর্জুন। যেখানে লখনউয়ের অন্যান্য বোলাররা ওভারপ্রতি ১১-১২ রান বিলিয়েছেন, সেখানে অর্জুনের ইকোনমি ছিল ৯। পাওয়ারপ্লে ও ডেথ ওভার—দুই কঠিন পরিস্থিতিতেই বল করতে দেখা গিয়েছে তাঁকে। প্রথম ওভারে বাউন্সারে ব্যাটারকে অস্বস্তিতে ফেলা হোক বা সেট ব্যাটার প্রভসিমরন গিলের উইকেট তুলে নেওয়া—অর্জুনের বোলিং অ্যাকশনে আগের চেয়ে গতির ছাপও স্পষ্ট ছিল। নিয়মিত ১৩০ কিমি প্রতি ঘণ্টা গতিতে বল করে লখনউ ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলেছেন তিনি। ক্রিকেটপ্রেমীদের মতে, মরশুমের শুরু থেকে সুযোগ পেলে অর্জুন দলের জন্য আরও বড় সম্পদ হতে পারতেন।

ছেলের এমন পারফরম্যান্সে আবেগপ্রবণ শচীন তেণ্ডুলকর। সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টার লিখেছেন, “খুব ভালো খেলেছ অর্জুন। পুরো মরশুমে যেভাবে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেছ, তাতে আমি গর্বিত। ক্রিকেট শুধু দক্ষতার নয়, ধৈর্যেরও পরীক্ষা। তুমি আজ দুটোই দারুণভাবে সামলেছ।” শচীন আরও বলেন, “পা মাটিতে রেখে ক্রিকেটটাকে ভালোবেসে যাও। আমরা সবসময় তোমার পাশে আছি।”

লখনউয়ের ডেথ ওভারে অর্জুনের ইয়র্কার দেওয়ার ক্ষমতা আগামী দিনে তাঁকে দলের নিয়মিত সদস্য করে তুলবে কি না, তা নিয়ে এখন থেকেই জল্পনা শুরু হয়েছে। শচীনের পুত্র পরিচয় ছাপিয়ে অর্জুন যে নিজের মেধার জোরেই মাঠে লড়াই করছেন, তা এদিন স্পষ্ট করে দিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *