Falakata | হাতে-নাতে পাকড়াও! ফালাকাটায় রেশনের চাল পাচার রুখে দিলেন গ্রামবাসীরা

Falakata | হাতে-নাতে পাকড়াও! ফালাকাটায় রেশনের চাল পাচার রুখে দিলেন গ্রামবাসীরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


ফালাকাটা: রাতের অন্ধকারে পাচারের সময় রেশনের (Ration) চালের বস্তা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল ফালাকাটায় (Falakata)। সোমবার রাত সাড়ে সাতটা নাগাদ ফালাকাটা-সলসলাবাড়ি মহাসড়কের রাইচেঙ্গায় একটি ট্রাক থেকে টোটোতে চাল লোড করার সময় ঘটনাটি স্থানীয় যুবকদের নজরে পড়ায় এদিন এই পাচারচক্রের পর্দাফাঁস হয়।

ঘটনার সূত্রপাত হয় যখন স্থানীয় তরুণ বিজয় বিশ্বাস দেখেন চলন্ত ট্রাক থেকে চালের বস্তা টোটোতে নামানো হচ্ছে। প্রতিবাদ করায় চালক তাঁকে টাকা দিয়ে বিষয়টি মিটিয়ে ফেলার প্রলোভন দেখান। কিন্তু বিজয়ের জেদের মুখে লোকজন জড়ো হতেই টোটো ফেলে চম্পট দেয় চালক। গ্রামবাসীরা ট্রাকটিকে আটকে ফেললে চালক রাহুল বর্মন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, বৃষ্টির জন্য তিনি গাড়ি দাঁড় করিয়েছিলেন এবং চালানের সঙ্গে চালের পরিমাণের মিল রয়েছে। তিনি বলেন, ‘আমার গাড়ি থেকে কোনো চালের বস্তা নামানো হয়নি। একটু বৃষ্টি হওয়ায় রাস্তার ধারে গাড়ি দাঁড় করিয়েছিলাম। আমার কাছে চালান রয়েছে। সেখানে যা লেখা আছে, গাড়িতেও সেই পরিমাণ চাল রয়েছে।’

পুলিশও ঘটনাস্থলে এসে দেখে যে, চালানে রয়েছে ৯০ বস্তা চাল। কিছুক্ষণ আগে এই গাড়ি থেকেই ফালাকাটার অন্য এক ডিলারের কাছে ৫০ বস্তা চাল নামানো হয়। আর বাকি ৪০ বস্তা চাল যাচ্ছিল মেজবিলে। এরপরেই প্রশ্ন ওঠে যে, তাহলে টোটোতে যে আট বস্তা চাল নামানো হয়েছে সেগুলি কোথা থেকে এল?  কারণ, টোটোতে নামানো চালের বস্তাতেও খাদ্য ও সরবরাহ দপ্তরের স্টিকার সাঁটানো ছিল।

সূত্রের খবর, ওই ট্রাকের চালক যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে রেশনের চালের বস্তা আনেন সেখানেই সম্ভবত কারচুপি করা হয়েছে। অর্থাৎ চালান বা নথিতে যা চালের বস্তা আছে তার থেকে অতিরিক্ত চাল ওই গাড়িতে লোড করা হয়। এই কারচুপির ক্ষেত্রে শ্রমিক ও গাড়ির চালক জড়িত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। আর সেই বাড়তি আট বস্তা চালই এদিন হয়তো ট্রাক থেকে নামিয়ে টোটোতে লোড করে পাচার করার ছক ছিল। সেটাই এদিন স্থানীয়দের নজরে পড়ায়, পাচারকারীদের পুরো পরিকল্পনা ভেস্তে যায়। পঞ্চায়েত সদস্য শচীন ওরাওঁ এই ঘটনার (Rip-off) কঠোর তদন্ত দাবি করেছেন। ফালাকাটা থানার পুলিশ গাড়ি দুটি আটক করেছে এবং গোটা বিষয়টি খতিয়ে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *