Falakata | ভুল পথে ঢুকে চরম ভোগান্তি! নির্মীয়মাণ মহাসড়কে ৬ ঘণ্টা ফেঁসে রইল দূরপাল্লার ট্রাক

Falakata | ভুল পথে ঢুকে চরম ভোগান্তি! নির্মীয়মাণ মহাসড়কে ৬ ঘণ্টা ফেঁসে রইল দূরপাল্লার ট্রাক

শিক্ষা
Spread the love


ফালাকাটা: অসম থেকে অন্ধ্রপ্রদেশ যাওয়ার পথে বিপত্তি। ভুল করে নির্মীয়মাণ মহাসড়কে ঢুকে পড়ে প্রায় ৬ ঘণ্টা আটকে থাকল একটি ১৬ চাকার পণ্যবাহী ট্রাক (Truck caught)। বুধবার মাঝরাতে আলিপুরদুয়ারের ফালাকাটা-সলসলাবাড়ি নির্মীয়মাণ মহাসড়কে এই ঘটনাটি ঘটে (Falakata)। ট্রাকটি আটকে পড়ার ফলে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়।

জানা গিয়েছে, ১৬ চাকার ওই বিশাল ট্রাকটি অসমের গুয়াহাটি থেকে পণ্য নিয়ে অন্ধ্রপ্রদেশের উদ্দেশে রওনা দিয়েছিল। চালক ইয়াম সলবাম জানান, বুধবার রাতে মাদারিহাট এশিয়ান হাইওয়ের দিকে না গিয়ে তিনি ভুলবশত ফালাকাটার দিকে চলে আসেন। গভীর রাত ৩টে নাগাদ ফালাকাটার কাছাকাছি বালুরঘাট এলাকায় উলটো দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়েই ঘটে বিপত্তি। সেখানে বর্তমানে রাস্তার দুই পাশে ডাম্পার দিয়ে মাটি ফেলার কাজ চলায় রাস্তা অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির চাকা আলগা মাটিতে ফেঁসে যায়।

এরপর চালক নিজে বহুবার চেষ্টা করেও ট্রাকটি সরাতে পারেননি। বৃহস্পতিবার ভোরে সাহায্যের আশায় ফালাকাটায় ছুটে যান তিনি। তবে প্রথমে ব্যক্তিগত কোনও আর্থমুভার মেলেনি। অবশেষে সকাল সাড়ে ৮টা নাগাদ জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) একটি আর্থমুভার ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় সকাল ৯টা নাগাদ ট্রাকটিকে রাস্তা থেকে সরানো সম্ভব হয়।

রাতভর বড় কোনও যানজট না থাকলেও, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহনের চাপ বাড়তে থাকে। ট্রাকটি আটকে থাকায় দু’পাশে বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে পড়ে। তবে সকাল ৯টার পর ট্রাকটি গন্তব্যের দিকে রওনা দিলে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *