Falakata | এক রাতেই মিলল সাফল্য! কুঞ্জনগরে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে এলাকাবাসী

Falakata | এক রাতেই মিলল সাফল্য! কুঞ্জনগরে খাঁচাবন্দি চিতাবাঘ, স্বস্তিতে এলাকাবাসী

শিক্ষা
Spread the love


ফালাকাটা: এক রাতেই সাফল্য পেল বনদপ্তর। ফালাকাটার (Falakata) কুঞ্জনগরে খাঁচাবন্দি হল চিতাবাঘ (Leopard caged)। মঙ্গলবার সন্ধ্যায় কুঞ্জনগরের (Kunjanagar) একটি পরিত্যক্ত রিসর্টে জলদাপাড়া পশ্চিম রেঞ্জের কুঞ্জনগর বিটের তরফে একটি খাঁচা পাতা হয়। সেই সঙ্গে খাঁচায় দেওয়া হয় ছাগলের টোপ। আর সেই ছাগলের টোপেই খাঁচায় ঢুকে পড়ে চিতাবাঘ। বুধবার সকাল হতেই খাঁচাবন্দি চিতাবাঘটি নজরে আসে স্থানীয় বাসিন্দা ও বনকর্মীদের। খবর পেয়েই চিতাবাঘটিকে দেখতে ভিড় জমান এলাকার মানুষ। এরপর খবর পেয়ে দ্রুত চিতাবাঘটিকে উদ্ধার করে মাদারিহাটে নিয়ে যায় বনদপ্তর। জলদাপাড়া বনদপ্তর জানিয়েছে, এটি পূর্ণবয়স্ক মাদি চিতাবাঘ। স্বাস্থ্যপরীক্ষার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

এদিকে, চিতাবাঘটি ধরা পড়ায় স্বস্তিতে এলাকাবাসী। স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন থেকেই এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছিল। ইতিমধ্যে অনেকের বাড়ি থেকে ছাগল টেনে নিয়ে গিয়েছিল সেটি। সেই দৃশ্য এলাকার অনেকেই প্রত্যক্ষ করেন। তারপর স্থানীয়রাই চিতাবাঘটি ধরার জন্য খাঁচা পাতার দাবি জানিয়েছিলেন। সেই দাবির ভিত্তিতে মঙ্গলবার রাতে বনদপ্তর খাঁচাটি পাতে। আর এক রাতের মধ্যেই চিতাবাঘটি ধরা পড়ায় আতঙ্ক দূর হল এলাকাবাসীর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *