Ex TMC MLA Asish Banerjee resigns from Birbhum core committee

Ex TMC MLA Asish Banerjee resigns from Birbhum core committee

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


রাজ্যজুড়ে তৃণমূল নেতাদের পদত্যাগের হিড়িক পড়েছে। এর মধ্যে আলাদা করে অস্বস্তি বাড়িয়েছে বীরভূম জেলা। লাভপুরের প্রাক্তন বিধায়ক অভিজিৎ সিংহের পর দলের জেলা কোর কমিটির সদস্যপদ থেকে অব্যাহতি চাইলেন রামপুরহাটের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। কোর কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশের পাশাপাশি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়াতে চেয়েছেন তিনি। এই মর্মে চিঠি দিয়েছেন রাজ্য নেতৃত্বের কাছে। তবে দল ছাড়ার কোনও কথা তিনি বলেননি। তাঁর সাফ বক্তব্য, দলের একজন সাধারণ সদস্য হিসেবেই থাকতে চান তিনি।

এই বিষয়ে আরও খবর

মঙ্গলবার হঠাৎই আশিস বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করতে চান এই খবর প্রকাশ্যে আসে। তারপরই জেলা রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। আশিস বন্দ্যোপাধ্যায় জানান, যে কারণ দেখিয়ে অভিজিৎ সিংহ কোর কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন, তিনি সেই বক্তব্যের সঙ্গেই সহমত। তাই সংগঠনের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চান। উল্লেখ্য, কয়েকদিন আগেই অভিজিৎ সিংহ বীরভূম জেলা কোর কমিটির নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সদস্যপদ ছাড়ার কথা ঘোষণা করেন। তারপর কোর কমিটির আর এক সদস্য কাজল শেখ প্রকাশ্যে কোর কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি সরাসরি কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডলের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিলেন। তারপর আজ, আশিস বন্দ্যেোপাধ্যায় কমিটি থেকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন। ফলে একের পর এক নেতার অসন্তোষ সামনে আসায় জেলা তৃণমূলের সাংগঠনিক অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

ভরা বামফ্রন্ট জামানাতেও এই আশিস বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রতীকে জয়ী হয়ে নজর কেড়েছিলেন। ২০০১ সাল থেকে টানা ২৫ বছর রামপুরহাট কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। তবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহার কাছে পরাজিত হন তিনি। তারপর থেকে খুব এ কটা প্রকাশ্যে দেখা যায়নি তাঁকে। এবার তিনি পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায় বলেন, “হারাধনের দশটি ছেলের মধ্যে দু’টি খসে পড়েছে, বাকিগুলোও আস্তে আস্তে খসে পড়বে।”

এই বিষয়ে আরও খবর

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *