Aged girl murdered in South Dinajpur after being accused of being a witch

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


প্রতিবেশীর ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। এলাকারই এক বৃদ্ধাকে ‘ডাইনি’ অপবাদ দিয়ে সেই শারীরিক অসুস্থতার জন্য দায়ী করা হয়েছিল। এবার ডাইনি অপবাদে ওই বৃদ্ধাকে পিটিয়ে মারল ওই প্রতিবেশী যুবক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার হরিরামপুর থানা এলাকায়। মৃতার নাম রুমকি মুর্মু। পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।

জানা গিয়েছে, তাঁদের বাড়ি শিরসি গ্রাম পঞ্চায়েতের নাহিট পশ্চিমপাড়া এলাকায়। শুক্রবার রাতে পাড়ার দুর্গাপুজোর বিসর্জন চলছিল। সেসময় বছর ৭১ বয়সের রুমকি মুর্মুর সঙ্গে বচসা শুরু হয় জয়রামের। অভিযোগ, তখনই ডাইনি অপবাদ দিয়ে বৃদ্ধাকে লাঠিপেটা করে জয়রাম। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে ছুটে যায়। বৃদ্ধাকে উদ্ধার করে দ্রুত হরিরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

আরও পড়ুন:

সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতির নিয়ন্ত্রণ করে। ওই রাতেই গ্রেপ্তার করা হয় জয়রামকে। স্থানীয় সূত্রে খবর, মৃতার এক ছেলে ও মেয়ে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। গ্রামে ছেলেকে নিয়েই সংসার বৃদ্ধার। এদিকে অভিযুক্ত জয়রামের ছেলে দীর্ঘদিন ধরে অসুস্থ। অভিযোগ, সেই অসুস্থতার জন্য ওই বৃদ্ধাকে ডাইনি অপবাদ দিয়ে কুকথা বলতেন জয়রাম। সেই প্রেক্ষিতেই গতকাল বৃদ্ধাকে পিটিয়ে মারা হল! পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। আজ, শনিবার ধৃতকে আদালতে তোলা হয়। মৃতার ছেলে গুড়ুম কিসকু বলেন, “মাকে ডাইনি অপবাদ দিয়ে খুন করেছে জয়রাম। তার শাস্তি চাই।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *