Eid 2026 | গাজোলে ইদের আনন্দে বৃষ্টির বাধা! জলমগ্ন শিলনাগরা ইদগাহ, অগত্যা মসজিদেই নামাজ আদায়

Eid 2026 | গাজোলে ইদের আনন্দে বৃষ্টির বাধা! জলমগ্ন শিলনাগরা ইদগাহ, অগত্যা মসজিদেই নামাজ আদায়

শিক্ষা
Spread the love


গাজোল: একমাস সিয়াম সাধনার পর খুশির ইদে (Eid 2026) শামিল হলেন গাজোল ব্লকের (Gazole) ইসলাম ধর্মাবলম্বী মানুষ। তবে শনিবারের উৎসবের আনন্দে কিছুটা হলেও বিঘ্ন ঘটাল আবহাওয়া। শুক্রবার রাতের প্রবল বর্ষণে গাজোলের অধিকাংশ ইদগাহ জলমগ্ন হয়ে পড়ায় বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে।

গাজোল ব্লকের সবথেকে বড় ইদের জামাত অনুষ্ঠিত হয় শিলনাগরা ইদগাহতে, যেখানে প্রায় ১০ হাজার মানুষ একসঙ্গে নামাজ পাঠ করেন। কিন্তু বৃষ্টির জমা জল বের করা সম্ভব না হওয়ায় এবার সেখানে নামাজ হয়নি। ফলে বাধ্য হয়েই স্থানীয় মসজিদ বা নিজেদের বাড়িতে নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মানুষ। অন্যদিকে, শনিবার সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও দুপুর গড়াতেই ফের বৃষ্টি শুরু হয়, যা কচিকাঁচাদের নতুন পোশাকে ঘোরার আনন্দে জল ঢেলে দিয়েছে।

খারাপ আবহাওয়া সত্ত্বেও ব্লকের বিভিন্ন এলাকায় উৎসাহের কমতি ছিল না। অনেক জায়গায় কাদা ও জল উপেক্ষা করেই ইদগাহতে নামাজ আদায় করা হয়েছে। উল্লেখ্য, করকচ গ্রাম পঞ্চায়েতের ইসলামপুরে পুরুষদের পাশাপাশি মহিলারাও ইদের নামাজে অংশ নেন। মহিলাদের জন্য সেখানে কাপড় দিয়ে ঘিরে আলাদা বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। প্রতিকূল পরিস্থিতির মাঝেও গাজোল ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ধর্মীয় সম্প্রীতি ও উদ্দীপনার মধ্য দিয়েই পালিত হয়েছে খুশির ইদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *