Durgapur Information | রাজবাঁধে হস্টেল থেকে উদ্ধার মেডিকেল পড়ুয়ার ঝুলন্ত দেহ, দুর্গাপুরে চাঞ্চল্য

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: দুর্গাপুরের (DURGAPUR) একটি বেসরকারি মেডিকেল কলেজের হস্টেল থেকে প্রথম বর্ষের এক ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের নাম অভিষেক কুমার (২০)। তিনি বিহারের সীতামাড়ির বাসিন্দা ছিলেন। ঘটনার পর থেকেই কলেজ চত্বরে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও কলেজ সুত্রে জানা যায়, দুর্গাপুরের কাঁকসার রাজবাঁধ এলাকার ওই মেডিকেল কলেজের হস্টেলের একটি ঘরে অভিষেক ও তাঁর এক সহপাঠী একসঙ্গে থাকতেন। ঘটনার দিন সহপাঠী নমাজ পড়তে বাইরে গিয়েছিলেন। তিনি ফিরে এসে দেখেন ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলেও ভিতর থেকে কোনও সাড়া মেলেনি। এর পরেই তিনি কলেজ ও হস্টেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।

খবর পেয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ওই ছাত্রকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। (Medical Pupil Demise) দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয়েছে বিহারে তাঁর পরিবারকে।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। তবে ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঠিক কী কারণে ওই ছাত্র এমন চরম পদক্ষেপ নিলেন তা এখনও স্পষ্ট নয়। সামনেই পরীক্ষা থাকায় কোনও মানসিক চাপ ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। হস্টেলের ওই ঘরে তল্লাশি চালানোর পাশাপাশি সহপাঠী ও কলেজ কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কলেজ কর্তৃপক্ষের তরফে সহকারী জেনারেল ম্যানেজার শুভঙ্কর ভট্টাচার্য জানান, হস্টেলের ঘরে দুই পড়ুয়া একসঙ্গে থাকতেন। সহপাঠী নমাজ পড়তে যাওয়ার সুযোগে এই ঘটনা ঘটে। পরীক্ষার কারণে কোনও মানসিক অবসাদ বা চাপ ছিল কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *