বিশ্বজিৎ সরকার,রায়গঞ্জ: গ্রেপ্তারির পর এবার তৃণমূলের (TMC) কাউন্সিলর বাপি সাহাকে (Bapi Saha) তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিল রায়গঞ্জ (Raiganj) মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। পুলিশ ও আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৩২৯ (৩)/৩২৯(৪)/১২৬ (২)/১১৫ (২)/৭৪/১০৯(১)/৩০৩(২)/৩২৪(৪)/৩৫১(২)/৩০৫ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, ধৃতদের বিরুদ্ধে এক মহিলাকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছে পুলিশ। বিচারক তদন্তের স্বার্থে তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জ থানায় ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে অভিজিতকে গ্ৰেপ্তার করা হয়। শুক্রবার অভিযুক্তকে রায়গঞ্জ মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তদন্তের স্বার্থে ৩ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেন।
