Durgapur | উজবেকিস্তানে বিশ্বজয়! কিকবক্সিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করল দুর্গাপুরের ১০ বছরের আরাধ্যা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ উজবেকিস্তানের তাসখন্দে আয়োজিত কিকবক্সিং (Kick boxing) বিশ্বকাপে দুর্দান্ত সাফল্য অর্জন করল দুর্গাপুরের (Durgapur) দশ বছরের খুদে অ্যাথলিট আরাধ্যা ধীবর। ইয়াঙ্গার ক্যাটাগরিতে মোট ৬টি ইভেন্টে অংশ নিয়ে সে ১টি সোনা, ১টি রুপো ও ২টি ব্রোঞ্জ সহ মোট ৪টি পদক দেশের ঝুলিতে এনে দিয়েছে। প্রায় ৫০টি দেশের ৩ হাজারেরও বেশি প্রতিযোগীর অংশ নেওয়া এই বিশ্বমঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করে এই গৌরব অর্জন করেছে আরাধ্যা।

অর্থনৈতিক সংকটকে জয় করে এই লড়াকু কন্যার পাশে দাঁড়ায় তার স্কুল ও স্থানীয় সমাজসেবীরা। কোচ ঈশ্বর মাঝির বিশেষ প্রশিক্ষণে নিজেকে প্রস্তুত করে সে। মেয়ের এই সাফল্যে গর্বিত বাবা চিরঞ্জিত ধীবর ও মা কাকলি ধীবর। তাঁরা আগামী দিনে সরকারি ও করপোরেট সহযোগিতার আশা প্রকাশ করেছেন। এর আগে প্রতিযোগিতার শুরুতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডভিয়াও ফোন করে আরাধ্যাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই আবহেই ইস্পাত নগরীর এই খুদে প্রতিভা বিশ্বমঞ্চে সমগ্র দেশের নাম উজ্জ্বল করেছে।

The publish Durgapur | উজবেকিস্তানে বিশ্বজয়! কিকবক্সিং বিশ্বকাপে স্বর্ণপদক জিতে দেশের নাম উজ্জ্বল করল দুর্গাপুরের ১০ বছরের আরাধ্যা appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *