আইপিএল নিলামের দিনক্ষণ চূড়ান্ত! কবে-কোথায় বসছে কোটি টাকার লিগের কেনাবেচার আসর?

সিনেমা/বিনোদন/থিয়েটার
Spread the love


তিন বছর পর ফের দেশের মাটিতে হতে চলেছে আইপিএলের নিলাম। ডিসেম্বরের মিনি নিলামের জন্য গোয়াকে বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু কবে হবে নিলাম? এবার সেটাও চূড়ান্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলোকে দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে। এবার শুধু আনুষ্ঠানিক ঘোষণার বাকি।

একটি ক্রীড়া বিষয়ক ওয়েবসাইটের খবর অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর আইটিসি গ্র্যান্ড গোয়ায় নিলাম হবে। তার আগের দিন, অর্থাৎ ১৫ ডিসেম্বর নিলামের ব্রিফিং অনুষ্ঠিত হবে। সব ফ্র্যাঞ্চাইজিকে আপাতত হোয়াটসঅ্যাপে সমস্ত তথ্য পাঠিয়ে দিয়েছে বিসিসিআই। যাতে গোয়ায় যাতায়াত ও থাকার বন্দোবস্ত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোর সুবিধা হয়। তবে এখনও কাউকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে দিন পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে।

আরও পড়ুন:

আবার ১৬ ডিসেম্বর বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে খেলবে ভারত। তাহলে কি ম্যাচের সূচি বদলাতে পারে? আপাতত সেরকম কিছু জানা যায়নি। তবে দিল্লির স্টেডিয়ামে সংস্কার কাজের জন্য ১৩ ডিসেম্বরের ম্যাচের ভেন্যু বদলাতে পারে। গত তিন বছর বিদেশের মাটিতে হয়েছে আইপিএলের নিলাম। ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেড্ডা এবং ২০২৬ সালে আবু ধাবিতে বসেছিল আসর। এবার সেই ধারায় ছেদ পড়ছে। আসলে অক্টোবর ও ডিসেম্বর পর্যন্ত ভারতে বিয়ের মরশুম চলে। সেই সময় ভারতে পাঁচতারা হোটেল পাওয়া মুশকিলের। কারণ মিনি নিলামের জন্য দু’রাতে অন্তত ১০০টির বেশি ঘর প্রয়োজন হয়।

নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলির কাছ থেকে মতামতও চেয়েছে বিসিসিআই। আলোচনায় রয়েছে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’-এর নিয়ম। এই নিয়ম নিয়ে ক্রিকেটমহলে অবশ্য বিতর্ক কম হয়নি। একাধিক ক্রিকেটার প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *