Durga Puja grant | অনুদান নীতিতে পরিবর্তনের পথে রাজ্য, সাহায্য পাবে শুধু ১০ লক্ষের নীচে বাজেটের পুজো?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : শারদোৎসবের আগে দুর্গাপুজোর অনুদান নীতিতে বড়সড় বদলের ইঙ্গিত দিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করেছেন যে, বিগত সরকারের মতো রাজ্যের সব দুর্গাপুজো কমিটিকে আর সরকারি অনুদান দেওয়া হবে না। মূলত যে সব পুজো কমিটির আর্থিক সহায়তা একান্ত প্রয়োজন, তাদেরই বাছাই করে অনুদান দেওয়ার পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার।

নবান্ন সূত্রে খবর, বিশেষত ১০ লক্ষ টাকার নিচে বাজেট থাকা পুজো কমিটিগুলোর বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্তের আগে মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে অর্থ দফতরের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে করোনা পরিস্থিতিতে ছোট পুজো কমিটিগুলোকে টিকিয়ে রাখতে রাজ্য সরকার প্রথমবার ৫০ হাজার টাকা অনুদান চালু করে, যা গত বছর পর্যন্ত বেড়ে এক লক্ষ ১০ হাজার টাকায় পৌঁছেছিল। কিন্তু সরকার পরিবর্তনের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, অনুদান বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে এবার বাছাই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

বুধবার নবান্নে কলকাতার দুর্গাপুজো কমিটিগুলোর সংগঠন ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বৈঠকে বড় রাস্তা ও গলির পুজো, বিদ্যুতের ছাড়, হোর্ডিং ও ব্যানার ট্যাক্স এবং অনুদান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। চলতি মাসেই পুজোর বিষয়ে চূড়ান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *