ISL begins fan survey as way forward for event in query

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


আইএসএল নিয়ে প্রায় দু’বছর ধরে চলেছে টানাপোড়েন। রীতিমতো জোড়াতালি দিয়ে চলছে দেশের সেরা লিগ। এহেন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, দেশের ক্রীড়াপ্রেমীরা আদৌ আইএসএল দেখতে চান কি? দর্শকদের মন বুঝতে এবার নতুন সমীক্ষা শুরু করছে আইএসএল কর্তৃপক্ষ। সম্প্রতি আইএসএল থেকে দল তুলে নিয়েছে জামশেদপুর এফসি। তারপর থেকেই আইএসএল কর্তৃপক্ষের মনে প্রশ্ন, দর্শকরা কি আদৌ এই টুর্নামেন্ট নিয়ে আগ্রহী?

আইএসএলের তরফে তৈরি করা হয়েছে একটি গুগল ফর্ম। সেখানে ফুটবলপ্রেমীদের মন বুঝতে নানাধরণের প্রশ্ন রাখা হয়েছে। প্রিয় ক্লাব থেকে শুরু করে আইএসএলের প্রতি আকর্ষণ-ফুটবলপ্রেমীদের থেকে নানা তথ্য জানতে চাওয়া হয়েছে। এই প্রশ্নগুলি থেকে বোঝা যাবে, আইএসএলের কোন ক্লাবের প্রতি মানুষের আগ্রহ রয়েছে। ম্যাচের টিকিট বিক্রি হয় কিনা, ওটিটি প্ল্যাটফর্মে আইএসএল দেখার জন্য সাবস্ক্রাইব করেন কিনা সমস্তই জানতে চাওয়া হয়েছে। আইএসএলের প্রতি আগ্রহ হারানোর কারণও জানতে চাইছে কর্তৃপক্ষ। আমজনতা এই ফর্ম পূরণ করতে পারেন এই লিঙ্কে ISL Fan Survey

আরও পড়ুন:

উল্লেখ্য, আইএসএলের প্রথম মরশুম থেকে লিগের দায়িত্ব ছিল এফএসডিএলের কাছে। গতবছর সর্বভারতীয় ফুটবল ফেডারেশন দায়িত্ব নিয়ে সংক্ষিপ্ত লিগ চালায়। মাঝে জিনিয়াস স্পোর্টসের হাতে লিগের দায়িত্ব তুলে দেওয়ার কথা উঠেছিল। শেষমেশ ক্রীড়ামন্ত্রী ডাঃ মনসুখ মাণ্ডব্যের হস্তক্ষেপে সমস্ত সমস্যা মেটে। সেখানেই ঠিক হয়ে যায়, ক্লাবজোট আইএসএল চালাবে। আইএসএল ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ক্লাবপিছু ১.১ কোটি টাকা ব্যয় করবে। দু’টি ভাগে ৫৫ লক্ষ টাকা করে দেবে ক্লাবগুলো। সেসময়ে মনে হয়েছিল সমস্যা হয়তো মিটেছে।

কিন্তু গত মরশুম পর্যন্তও আইএসএল খেলা নিয়ে জামশেদপুরের যথেষ্ট আগ্রহ ছিল। এবার তারা আর খেলতে চাইছে না। টাটা কর্তৃপক্ষ তাদের বোর্ড মিটিংয়ে ঠিক করেন, ইন্ডিয়ান সুপার লিগের জন্য কোনও অর্থ তারা খরচ করা হবে না। কারণ, যে টাকাটা খরচ হচ্ছে, তার কোনও রিটার্নই ভারতীয় ফুটবল থেকে পাচ্ছে না টাটা সংস্থা। এই কারণ দেখিয়ে নাম তুলে নিয়েছে জামশেদপুর। তারপর থেকেই আইএসএল কর্তৃপক্ষের মনে প্রশ্ন। এই সার্ভের ভিত্তিতে আগামী দিনে টুর্নামেন্টে বদল আনতে পারে তারা।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *