উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ ডুরান্ড কাপের ফাইনালের প্রথমার্ধে খেলার রাশ কার্যত নিজেদের হাতেই রেখে দিল ইস্টবেঙ্গল। প্রথমার্ধের খেলা শেষে ফলাফল ইস্টবেঙ্গলের পক্ষে ৪-১। এদিনের খেলায় প্রথমার্ধেই হাট্রিক করে ইতিহাস গড়লেন ইস্টবেঙ্গলের এডমুন্ড লালরিনডিকা। এদিন খেলার ১০ মিনিটেই বিপিন সিং-এর গোলে এগিয়ে যায় লাল-হলুদ শিবির। এরপরেই শুরু হয় এডমুন্ড ম্যাজিক। মাঝে একটি মনবির সিং-এর করা গোলে ব্যবধান কমায় সবুজ মেরুনরা(৩-১)। তবে এরপরেই ফের গোল করে নিজের হাট্রিক পুরো করেন এডমুন্ড। যার ফলে প্রথমার্ধের শেষে ৪-১ গোলের বিশাল চাপ এখন রয়েই গিয়েছে মোহনবাগানের কাঁধে।
