উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ আলোর উৎসব। দীপাবলি (Diwali Greetings) অধর্মের উপর ধর্মের, অন্ধকারের উপর আলোর, মন্দের উপর ভালোর এবং অজ্ঞতার উপর জ্ঞানের আধ্যাত্মিক জয়ের প্রতীক। এই বিশেষ দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু।
এক্স হ্যান্ডেলে নিজের বিবৃতিতে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু (President Droupadi Murmu) লিখেছেন, ‘দীপাবলি উপলক্ষ্যে, আমি ভারত এবং বিশ্বজুড়ে থাকা সকল ভারতীয়কে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই।’
On the auspicious event of Diwali, I prolong my heartfelt greetings and greatest needs to all Indians, each in India and internationally. pic.twitter.com/SbcMcNjx8R
— President of India (@rashtrapatibhvn) October 20, 2025
তিনি লেখেন, ‘দীপাবলি পারস্পরিক স্নেহ এবং ভ্রাতৃত্বের বার্তা দেয়। এই দিনে ভক্তরা সম্পদ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর পূজা করেন।’ পাশাপাশি সবাইকে নিরাপদে, দায়িত্বশীলভাবে এবং পরিবেশবান্ধব উপায়ে দীপাবলি উদযাপন করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী (Prime Minister Narendra Modi) তাঁর বার্তায় লিখেছেন, ‘দীপাবলির শুভেচ্ছা। আলোর এই উৎসব আমাদের জীবনকে সম্প্রীতি, সুখ এবং সমৃদ্ধিতে আলোকিত করুক। আমাদের চারপাশে ইতিবাচক চেতনা বিরাজ করুক।’
Greetings on the event of Diwali. Could this competition of lights illuminate our lives with concord, happiness and prosperity. Could the spirit of positivity prevail throughout us.
— Narendra Modi (@narendramodi) October 20, 2025
পাশাপাশি নিজের বার্তায় দেশবাসীকে স্বদেশী জিনিস কেনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এক্স হ্যান্ডেলের পোস্টে তিনি লিখেছেন, ‘আসুন, উৎসবের মরশুমে ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতাকে উদযাপন করি। ভারতীয় পণ্য কিনি।’ তিনি আরও লিখেছেন, ‘আপনি যা কিনেছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন।’
Let’s mark this festive season by celebrating the hardwork, creativity and innovation of 140 crore Indians.
Let’s purchase Indian merchandise and say- Garv Se Kaho Yeh Swadeshi Hai!
Do additionally share what you got on social media. This manner you’ll encourage others to additionally do the identical. https://t.co/OyzVwFF8j6
— Narendra Modi (@narendramodi) October 19, 2025
