Dinhata | রাতের অন্ধকারে তৃণমূলকর্মীকে ধারালো অস্ত্রের কোপ! অভিযোগের তির বিজেপির দিকে

Dinhata | রাতের অন্ধকারে তৃণমূলকর্মীকে ধারালো অস্ত্রের কোপ! অভিযোগের তির বিজেপির দিকে

ব্লগ/BLOG
Spread the love


চৌধুরীহাট: তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ঘনিষ্ঠ কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালাল এক দুষ্কৃতী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দিনহাটা-২ ব্লকের বামনহাট বাজারে (Dinhata)।

জানা গিয়েছে, গতকাল রাতে দিনহাটা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের ঘনিষ্ঠ তৃণমূলকর্মী মুন্না হক মনহাট অফিস পাড়া এলাকায় একটি দোকানে কিছু কিনতে গিয়েছিলেন। সেই সময়ই বামনহাটের হরির পাট এলাকার এক তরুণ বাপি বর্মন অতর্কিতে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। ওই ধারালো অস্ত্রের কোপ গিয়ে লাগে মুন্নার গালে। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি।

এরপর স্থানীয়রা অভিযুক্ত বাপিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু কথা না শোনায় তাঁর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা। এরপর খবর যায় সাহেবগঞ্জ থানায়। পরে পুলিশ এসে আহত অবস্থায় মুন্নাকে উদ্ধার করার পাশাপাশি বাপিকেও উদ্ধার করে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরবর্তীতে ঘটনায় অভিযুক্ত বাপিকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, এই ঘটনায় সরাসরি বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন দিনহাটা-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। বিজেপি আশ্রিত দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর কথায়,  ‘রাজনৈতিকভাবে পেরে উঠতে না পারায় হিংসার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে বিজেপি। বিভিন্নভাবে তৃণমূল কর্মীদের ভয় দেখানো হচ্ছে।’ পাশাপাশি তিনি এও হুঁশিয়ারি দেন যে, আগামী দিনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ফের হামলা চালালে তৃণমূলকর্মীরাও বসে থাকবে না। যদিও এনিয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *