Dinhata | দিনহাটায় প্রাক্তন তৃণমূল প্রধানের বাড়িতে বোমাবাজি-অগ্নিকাণ্ড, পঞ্চায়েত সদস্যর বাড়িতেও ভাঙচুর

Dinhata | দিনহাটায় প্রাক্তন তৃণমূল প্রধানের বাড়িতে বোমাবাজি-অগ্নিকাণ্ড, পঞ্চায়েত সদস্যর বাড়িতেও ভাঙচুর

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


দিনহাটা: কোচবিহারের (Cooch behar) দিনহাটায় (Dinhata) ফের রাজনৈতিক অস্থিরতার ছায়া। বৃহস্পতিবার গভীর রাতে পুটিমারি-১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রফিকুল হক ও তাঁর স্ত্রী, বর্তমান পঞ্চায়েত সদস্য শাহানারা পারভিনের বাড়িতে দুষ্কৃতীরা ভয়াবহ হামলা চালিয়েছে বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একদল দুষ্কৃতী রফিকুল হকের বাড়িটি চারদিক থেকে ঘিরে ফেলে। এরপর শুরু হয় বেপরোয়া বোমাবাজি। আতঙ্কে এলাকা যখন থমথমে, ঠিক তখনই বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে দাউদাউ করে জ্বলতে থাকে বাড়িটি। ঘটনার ভয়াবহতা এতটাই ছিল যে, দমকল বাহিনী পৌঁছানোর আগেই ঘরের সমস্ত আসবাবপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

একই রাতে ওই এলাকার আর এক পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের বাড়িতেও ভাঙচুরের ঘটনা ঘটে। পরপর দুই জনপ্রতিনিধির বাড়িতে এই হামলার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, বিধানসভা নির্বাচনের পরবর্তী সময় থেকেই রফিকুল হক ও তাঁর স্ত্রী এলাকায় থাকছেন না। এই ঘটনার পেছনে পুরনো শত্রুতা নাকি স্থানীয় রাজনৈতিক রেষারেষি, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ (Police) পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো দুষ্কৃতীকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *