Dinhata | তৃণমূল সদস্যার দেওর ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, প্রসব হল মৃত সন্তান!

খেলাধুলা/SPORTS
Spread the love


কোচবিহার: রাজনৈতিক আক্রোশে তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যার দেওর এবং তাঁর আট মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই নির্মম ঘটনার জেরে ওই গর্ভবতী মহিলা মৃত সন্তান প্রসব করেছেন বলে অভিযোগ। দিনহাটা (Dinhata) বড়শাকদল গ্রাম পঞ্চায়েতের কুচনি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছ।

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তির বৌদি তৃণমূল কংগ্রেসের (TMC) গ্রাম পঞ্চায়েত সদস্যা। অভিযোগ, সেই রাজনৈতিক আক্রোশ থেকেই গত ২৯ অক্টোবর রাতে তাঁর গৃহশিক্ষক দেওর দেবজিত বর্মন ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর ওপর চড়াও হয়ে মারধর করা হয়। ঘটনার রাতেই গুরুতর জখম অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শুক্রবার দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁর মৃত সন্তানের জন্ম হয়।

গোটা ঘটনায় ভেঙে পড়েছেন শিশুর বাবা দেবজিত বর্মন। রাজনৈতিক বিরোধের জেরে এমন অমানবিক ঘটনা ঘটায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এই ঘটনায় ১০ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির। কোচবিহার জেলা বিজেপি (BJP) সভাপতি অভিজিৎ বর্মন জানিয়েছেন, ঘটনাটি তিনি শুনেছেন তবে এর সত্যতা কতটা, তা দলীয়ভাবে তদন্ত করে দেখা হবে। অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে বলেও তিনি জানান।

The put up Dinhata | তৃণমূল সদস্যার দেওর ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, প্রসব হল মৃত সন্তান! appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *