১০ হাজারের টিকিটের দাম ৮০ হাজার! দীপাবলির আগে আকাশছোঁয়া বিমানভাড়ায় নাজেহাল যাত্রীরা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উৎসবের মরশুমে অনেকেই বাড়ি ফেরার প্ল্যান করেন, দুর্গাপুজোয় যাঁরা ছুটি পাননি, তাঁরা দিওয়ালির ছুটিতে ঘরে ফেরার তোড়জোড় করছিলেন, তাদের জন্য কার্যত দুঃসংবাদ। দীপাবলির আগে হু হু করে বাড়ছে বিমান ভাড়া। কলকাতা-দিল্লি রুটে বিমান ভাড়া এ ধাক্কায় প্রায় ৭ গুণ বেড়ে গিয়েছে! স্বাভাবিক সময়ে যে বিমান ভাড়া থাকে ১০ থেকে ১১ হাজারের মধ্যে, সেই বিমান ভাড়াই বর্তমানে প্রায় ৮০ হাজারে গিয়ে দাঁড়িয়েছে। বিমানের টিকিট চেক করতে গিয়ে নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না যাত্রীরা।

মুম্বই-দিল্লি রুটে ১১ হাজার ৫৩১ টাকা থেকে ভাড়া বেড়ে ৬০ হাজার ৫৭৭ টাকা হয়েছে। দিল্লি-আহমেদাবাদ রুটে টিকিটের দাম ৬ হাজার ১২১ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ হাজার ৪১৩ টাকা। দিল্লি থেকে হায়দরাবাদে বিমানের টিকিটের দামও ৮ হাজার ৯৩৫ টাকা থেকে বেড়ে ২৭ হাজার ৮৯৫ টাকা। অন্যদিকে, বেঙ্গালুরু-দিল্লি রুটে ১৫ হাজার ৯০১ টাকা থেকে বেড়ে বিমানভাড়া বর্তমানে ৪০ হাজার ৫০৬ টাকা।

আরও পড়ুন:

উৎসবের মরশুমে আকাশছোঁয়া বিমান ভাড়ার ধাক্কা সামলাতে কার্যত হিমশিম খাচ্ছেন যাত্রীরা। জানা গিয়েছে, শুধুমাত্র ৬ নভেম্বরের টিকিটের দাম এক ধাক্কায় ১১ হাজার ৬৬৯ টাকা থেকে বেড়ে ৭৮ হাজার ৬৯৮ টাকা হয়েছে। তবে কলকাতা-দিল্লি রুটেই নয়, ডোমেস্টিক ফ্লাইটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে বিমান ভাড়া বেড়েছে চড়চড়িয়ে। মুম্বই-দিল্লি রুটে ১১ হাজার ৫৩১ টাকা থেকে ভাড়া বেড়ে ৬০ হাজার ৫৭৭ টাকা হয়েছে। দিল্লি-আহমেদাবাদ রুটে টিকিটের দাম ৬ হাজার ১২১ টাকা থেকে বেড়ে হয়েছে ২৩ হাজার ৪১৩ টাকা। দিল্লি থেকে হায়দরাবাদে বিমানের টিকিটের দামও ৮ হাজার ৯৩৫ টাকা থেকে বেড়ে ২৭ হাজার ৮৯৫ টাকা। অন্যদিকে, বেঙ্গালুরু-দিল্লি রুটে ১৫ হাজার ৯০১ টাকা থেকে বেড়ে বিমানভাড়া বর্তমানে ৪০ হাজার ৫০৬ টাকা।

যদিও বিভিন্ন বিমান সংস্থার দাবি, বিভিন্ন ওয়েবসাইট থেকে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে ভাড়ার তারতম্য হতে পারে। সিটের প্রেফারেন্স থেকে সিটের প্রাপ্যতা সহ একাধিক উপর টিকিটের দাম নির্ধারণ হয়। শেষ মুহূর্তে যাঁরা দু’দিনের ছুটি ম্যানেজ করে বাড়ি ফেরার কথা ভাবছেন, বিমানের টিকিটের দামে তাঁদের পকেটে যে ছ্যাঁকা লেগেছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *