Dinhata | উদ্বাস্তু দিন শেষ, অজয় রায়ের জয়ের পরই দিনহাটায় ‘সুভাষ ভবন’ ফিরে পেল ফরওয়ার্ড ব্লক

Dinhata | উদ্বাস্তু দিন শেষ, অজয় রায়ের জয়ের পরই দিনহাটায় ‘সুভাষ ভবন’ ফিরে পেল ফরওয়ার্ড ব্লক

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনে (WB Election End result 2026) দিনহাটার রাজনৈতিক সমীকরণ বদলাতেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। বিজেপি বিধায়ক অজয় রায়ের (BJP MLA Ajoy Roy) জয়ের পর এবং তাঁর ‘নতুন দিনহাটা গর্ব’ বার্তার আবহেই নিজেদের হারানো গড় ‘সুভাষ ভবন’ ফিরে পেল ফরওয়ার্ড ব্লক। বুধবার কোনো রকম সংঘাত বা ঝামেলা ছাড়াই দিনহাটা (Dinhata) মহকুমা কার্যালয়ের দখল নেয় বাম শরিক এই দল।

একদা ফরওয়ার্ড ব্লকের দুর্ভেদ্য দুর্গ হিসেবে পরিচিত ছিল দিনহাটা। কিন্তু গত কয়েক বছর ধরে রাজনৈতিক পালাবদলের জেরে তাদের প্রধান কার্যালয় ‘সুভাষ ভবন’ তৃণমূল কংগ্রেসের দখলে চলে গিয়েছিল। এবারের নির্বাচনে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী উদয়ন গুহকে ১৭ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন বিজেপির অজয় রায়। জয়লাভের পর বিধায়ক অজয় রায় একটি ‘নতুন রাজনৈতিক সংস্কৃতির’ কথা বলেন, যেখানে ভয়মুক্ত রাজনীতির ইঙ্গিত ছিল।

এরপরই গত কয়েক বছরের দখলদারি কাটিয়ে সুভাষ ভবনে পুনরায় পা রাখেন ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব। দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তাঁরা কার্যালয়টি পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নেন। বিজেপি বিধায়কের ওই মন্তব্যের পর এমন শান্তিপূর্ণভাবে কার্যালয় হস্তান্তর দিনহাটার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাম নেতৃত্বের দাবি, এর মাধ্যমে দিনহাটায় সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ফেরার ইঙ্গিত মিলল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *