Shalkumarhat | শালকুমারহাটে কালভার্টের নিচে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

Shalkumarhat | শালকুমারহাটে কালভার্টের নিচে নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

শিক্ষা
Spread the love


শালকুমারহাট: ভোট গণনার দিন থেকে নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির অদূরেই মিলল এক ব্যক্তির নিথর দেহ (Useless Physique Recovered)। বুধবার আলিপুরদুয়ার ১ ব্লকের শালকুমার ১ গ্রাম পঞ্চায়েতের (Shalkumarhat) নতুনপাড়া গ্রামে একটি কালভার্টের নিচে দেহটি পড়ে থাকতে দেখা যায়। মৃতের নাম জয়ন্ত বর্মন (৪০)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন স্কুল পড়ুয়ারা প্রথম দেহটি দেখতে পায়। বাড়ি থেকে মাত্র ৫০০ মিটার দূরে পাকা রাস্তার কালভার্টের নিচে জলের মধ্যে দেহটি দু’দিন ধরে পড়ে থাকায় তা চেনা যাচ্ছিল না। খবর পেয়ে সোনাপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিবারের লোকজন এসে দেহটি শনাক্ত করেন। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় প্রথম দিকে রাজনৈতিক সংঘর্ষের গুঞ্জন ছড়ালেও পরিবারের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে।

মৃতের ভাই শ্রীমন্ত বর্মন জানান, জয়ন্তবাবু কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং নেশা করতেন। ভোটের ফলের রাত থেকেই তিনি নিখোঁজ হয়ে যান। এর আগেও বেশ কয়েকবার তিনি বাড়ি থেকে নিখোঁজ হলেও পরে ফিরে আসতেন বলে থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কিছু, তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সোনাপুর ফাঁড়ির পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে (Alipurduar District Hospital) পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *