উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্কঃ মহারাষ্ট্রের ধুলে (Dhule) জেলায় তাপ্তি নদীর (Tapi River) তলদেশ থেকে এক নবদম্পতির দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতদের পা লোহার শিকলে তালা দিয়ে বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ। সভালদে এলাকা থেকে উদ্ধার হওয়া এই দম্পতির নাম শ্যাম হারি পাতিল এবং স্বপ্না পাতিল।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাদের বাড়ি জলগাঁও জেলার আমলনের তালুকায়। কয়েক মাস আগেই তারা ভালোবেসে বিয়ে করেছিলেন। পুলিশ সূত্রে খবর, নদীর তলদেশ থেকে দেহগুলি উদ্ধারের সময় তাদের পা একটি লোহার শিকল দিয়ে বাঁধা ছিল এবং তাতে তালা লাগানো ছিল। এটি আত্মহত্যা নাকি খুন, তা এখনও স্পষ্ট নয়। সব দিক খতিয়ে রেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
The submit Dhule | মহারাষ্ট্রের তাপ্তি নদী থেকে উদ্ধার নবদম্পতির দেহ, পায়ে তালাবন্ধ লোহার শিকল জড়ানো! appeared first on Uttarbanga Sambad.
