Delhi Airport | বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মেলেনি হুইলচেয়ার, পড়ে গিয়ে মাথায় চোট! হাসপাতালে বৃদ্ধা

Delhi Airport | বিমানবন্দরে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মেলেনি হুইলচেয়ার, পড়ে গিয়ে মাথায় চোট! হাসপাতালে বৃদ্ধা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি (Delhi) থেকে যাচ্ছিলেন বেঙ্গালুরু (Bengaluru)। অভিযোগ, দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) দীর্ঘক্ষণ থাকার পরও মেলেনি হুইলচেয়ার। পরে পরিজনদের সহায়তায় বিমান ধরার জন্য কোনওক্রমে হেঁটে এগোচ্ছিলেন ৮২ বছররে বৃদ্ধা। আর তাতেই বিপত্তি। বেসামাল হয়ে বিমান সংস্থার একটি কাউন্টারের কাছে পড়ে যান তিনি। ঘটনায় জখম হন বৃদ্ধা।

বৃদ্ধার নাম রাজ পসরিচা। তিনি প্রয়াত লেফটেন্যান্ট জেনারেলের স্ত্রী। বৃদ্ধার নাতনি পারুল কানওয়ার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, মঙ্গলবার দিল্লি থেকে বেঙ্গালুরু পর্যন্ত একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট (AI2600) বুক করেছিলেন তাঁরা। যাত্রীদের মধ্যে তাঁর ৮২ বছর বয়সি দিদা ছিলেন। সেজন্য টিকিটে ‘হুইলচেয়ার টু এয়ারক্রাফ্ট ডোর’ এর জন্য অনুরোধ করা হয়েছিল। বিমান সংস্থা তা নিশ্চিতও করেছিল। কিন্তু হুইলচেয়ার তাঁদের দেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি তাঁর দিদা পড়ে যাওয়ার পর কেউ সাহায্যে এগিয়ে আসেনি বলেও অভিযোগ করেছেন তিনি।

পারুল লিখেছেন, ‘হুইলচেয়ার তো মেলেইনি, উলটে পড়ে যাওয়ার পর সাহায্যের জন্যও কেউ এগিয়ে আসেনি। এমনকি প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি। মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছেন ৮২ বছরের বৃদ্ধা।

জানা গিয়েছে, পড়ে গিয়ে বৃদ্ধার ঠোঁট ফেটে রক্ত বের হতে থাকে। মাথায় ও নাকে আঘাত লাগে। তারপর হুইলচেয়ার আসে। গোটা ঘটনায় ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এবং বিমান সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বৃদ্ধার নাতনি। বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে বিমান সংস্থা। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিমান সংস্থার তরফে জানানো হয়, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই পদক্ষেপ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *