Darjeeling Tea | সাড়ে ৫ দশকে উৎপাদন কমেছে দুই তৃতীয়াংশ! দার্জিলিং চা নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ শ্রিংলার

Darjeeling Tea | সাড়ে ৫ দশকে উৎপাদন কমেছে দুই তৃতীয়াংশ! দার্জিলিং চা নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ শ্রিংলার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দার্জিলিং চায়ের (Darjeeling Tea) ভবিষ্যত নিয়ে এবার সংসদে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যসভার বিজেপি সাংসদ হর্ষবর্ধন শ্রিংলা (Harsh Vardhan Shringla)। এদিন রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে শ্রিংলা জানান, ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম চা প্রস্তুতকারক দেশ। একই সঙ্গে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চা পান করে থাকেন ভারতীয়রা। সরাসরি প্রায় ১০ লক্ষ শ্রমিক এই চা বাগানের সঙ্গে যুক্ত। প্রায় ৬০ লক্ষ পরিবার এর উপর নির্ভরশীল। দার্জিলিং চা দেশের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ।
কিন্তু সেই ভারতেই অস্তিত্বের সংকটে দেশের সেরা দার্জিলিং চা। শ্রিংলার তুলে ধরা পরিসংখ্যান অনুযায়ী, দার্জিলিং চায়ের উৎপাদন গত সাড়ে ৫ দশকে হু হু করে কমেছে। ১৯৭০ সালে যে উৎপাদন ছিল ১৪.১ বিলিয়ন কেজি, সেখান থেকে ২০২৪ সালে তা নেমে দাঁড়ায় ৫.১ বিলিয়ন কেজি।

শ্রিংলা এদিন নিম্নমানের বিদেশি চায়ের আমদানিকেও এর জন্য কাঠগড়ায় তোলেন। তিনি জানান, আফ্রিকান দেশ ও নেপাল থেকে এই ধরনের চায়ের আমদানি ২০২৫ সালের প্রধমার্ধেই ৪৫ শতাংশ বেড়েছে। এমনকি নেপালের চা দার্জিলিং ব্র্যান্ড নামে বিক্রি হওয়ায় আসল দার্জিলিং চায়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে বলেও জানান তিনি। এদিন দ্রুত বনাঞ্চল নিঃশেষ হয়ে যাওয়া, মাটি শুকিয়ে আসা ও চা বাগানগুলির কৃত্তিম জলসেচের উপর নির্ভরশীল হয়ে পড়ার প্রসঙ্গও তোলেন শ্রিংলা। যা সামগ্রীকভাবে চা শিল্পের উপর প্রভাব ফেলছে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *