Darjeeling | টয়ট্রেনে চেপে সানরাইজ থেকে সানসেট! কম ভাড়ায় পুজোর আগে পর্যটকদের জন্য শুরু একগুচ্ছ পরিষেবা

Darjeeling | টয়ট্রেনে চেপে সানরাইজ থেকে সানসেট! কম ভাড়ায় পুজোর আগে পর্যটকদের জন্য শুরু একগুচ্ছ পরিষেবা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পুজোর আগে পাহাড়প্রেমী পর্যটকদের জন্য খুশির খবর নিয়ে এল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। আজ শুক্রবার থেকে শিলিগুড়ি থেকে রংটংয়ের মধ্যে বিশেষ টয় ট্রেন পরিষেবা চালু করল ডিএইচআর। ট্রেনটি প্রতি শুক্র, শনি এবং রবিবার চলবে। বিশেষ ভর্তুকি দিয়ে ট্রেনের ভাড়া রাখা হয়েছে, ৭৫০ টাকা ও ৫০০ টাকা। ৭৫০ টাকার মধ্যে যাওয়ার পাশাপাশি আসার ভাড়াও ধরা থাকছে। তবে ৫০০ টাকার মধ্যে শুধু যাওয়ার ভাড়াই রয়েছে। ট্রেনটিতে করে রংটং পৌঁছে, পর্যটকরা চা বাগানে পাতা তোলা, চা কারখানা ও আশপাশের এলাকা ঘুরে দেখার সুযোগ পাবেন।
শিলিগুড়ি রংটংয়ের পাশাপাশি আগামীকাল শনিবার আরও দুটি নতুন টয়ট্রেন পরিষেবা চালু করতে চলেছে দার্জিলিং(Darjeeling) হিমালয়ান রেলওয়ে। এগুলি হল দার্জিলিং থেকে ঘুম স্টিম স্পেশাল। এই ট্রেনটি দার্জিলিং স্টেশন থেকে সকাল ৯টা ৩০ মিনিটে ছাড়বে। এছাড়াও কার্শিয়ং থেকে মহানদী হয়ে ফের কার্শিয়ং পর্যন্ত সানসেট স্পেশাল। ট্রেনটি বিকেল ৩টা ৩০ মিনিটে ছাড়বে, দুটি পরিষেবার ক্ষেত্রেই ভাড়া মাত্র ৫০০ টাকা।
এছাড়াও রবিবার আরও দুটি নতুন পরিষেবার সূচনা হবে। সেগুলি হল কার্শিয়ং থেকে মহানদী হয়ে কার্শিয়ং পর্যন্ত টয়ট্রেন পরিষেবা, যা কিনা সকাল ৭টা ১৫ মিনিটে কার্শিয়াং থেকে ছাড়বে। ভাড়া পড়বে মাথাপিছু ৫০০ টাকা। আর দুপুর ১২টায় কার্শিয়ং থেকে দার্জিলিং(Darjeeling)পর্যন্ত স্পেশাল ট্রেন পরিষেবাও শুরু হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *