Cyclone Murasu | অর্ণবের পর বঙ্গোপসাগরে আরও এক ঘূর্ণিঝড়ের জন্ম, আছড়ে পড়তে চলেছে অন্ধ্র উপকূলে, কবে?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক : অর্ণবের পর এবার আছড়ে পড়তে চলেছে আরও একটি ঘূর্ণিঝড়। রবিবার দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। নাম ‘মুরাসু’। এই ঘূর্ণিঝড় ৩ নভেম্বর ভোরে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর প্রভাবে অন্ধ্রপ্রদেশ, ওডিশা এবং তামিলনাড়ুর বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আইএমডির মহাপরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ৩ নভেম্বর সকালে অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে। সেই সময় ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

‘মুরাসু’ নামটির অর্থ তামিল ভাষায় ‘ঢোল’ বা ‘বাদ্যযন্ত্র’। নামটি প্রস্তাব করেছে ভারত। উত্তর ভারত মহাসাগর, বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য আঞ্চলিক ব্যবস্থা রয়েছে। আইএমডির নয়াদিল্লির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র এই নামকরণ প্রক্রিয়ার দায়িত্বে রয়েছে। ভারত সহ ১৩টি দেশ এই ব্যবস্থায় অংশ নেয়।

অন্যদিকে, ২ থেকে ৪ নভেম্বর ওডিশায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২ নভেম্বর বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টি এবং ৩ ও ৪ নভেম্বর দক্ষিণ ওডিশায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আইএমডি। বজ্রবিদ্যুৎ সহ ঘণ্টায় সর্বোচ্চ ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে হাওয়া বইতে পারে। তামিলনাড়ু, পুদুচেরিতে ১ থেকে ৩ নভেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইতে পারে।

The publish Cyclone Murasu | অর্ণবের পর বঙ্গোপসাগরে আরও এক ঘূর্ণিঝড়ের জন্ম, আছড়ে পড়তে চলেছে অন্ধ্র উপকূলে, কবে? appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *