Cross fail system | স্কুলে কি ফিরছে পাশ-ফেল প্রথা?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: রাজ্যের স্কুল শিক্ষায় পাশ-ফেল প্রথা (cross fail system) ফিরিয়ে আনার বিষয়ে বড় ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পূর্ব মেদিনীপুরের রামনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানান যে, সিলেবাস কমিটির (syllabus committee) সুপারিশ মেনেই এই বিষয়ে এগোবে রাজ্য সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে দেশের প্রথম সারিতে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। এর আগে বাম আমলে ও তৃণমূল কংগ্রেসের শাসনকালে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি। সেই সময় পাশ-ফেল প্রথা তুলে দেওয়া হয়েছিল, যার জেরে পড়ুয়াদের শিক্ষার মান নেমে গেছে বলে শিক্ষামহলের একাংশের মত ছিল। তবে কেন্দ্রীয় শিক্ষানীতি বাংলায় আসার পর এবার সিলেবাসেও বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলল।
এদিন রামনগরে মুখ্যমন্ত্রী বলেন, সিলেবাস কমিটির সুপারিশ এবং জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষাদপ্তরের সঙ্গে যুক্ত বিশিষ্ট ও শিক্ষিত মানুষেরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে তিনি জানান। পাশাপাশি, ছোট থেকেই ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ জাগিয়ে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। পাঠ্যক্রমের বাইরেও কালচারাল ইভেন্টের অংশ হিসেবে প্রতিবছর অন্তত তিন দিন ধরে বিতর্ক সভা, কুইজ প্রতিযোগিতা এবং তাৎক্ষণিক বক্তৃতার মতো অনুষ্ঠান আয়োজনের কথা বলেছেন তিনি। সেই সঙ্গে ভারতের ও পশ্চিমবঙ্গের সঠিক ইতিহাস চর্চার ওপর জোর দেওয়ার পাশাপাশি স্কুল স্তরে ব্রতচারী, এনএসএস এবং এনসিসি চালুর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী।

The submit Pass fail system | স্কুলে কি ফিরছে পাশ-ফেল প্রথা? কী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *