Cristiano Ronaldo | ফের বাইসাইকেল কিকে গোল পর্তুগিজ তারকার, ৭ বছর আগের স্মৃতি ফেরালেন রোনাল্ডো

Cristiano Ronaldo | ফের বাইসাইকেল কিকে গোল পর্তুগিজ তারকার, ৭ বছর আগের স্মৃতি ফেরালেন রোনাল্ডো

শিক্ষা
Spread the love


রিয়াধ: ২০১৮ সালের ৪ এপ্রিল। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জুভেন্তাসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের জার্সিতে বাইসাইকেল কিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলটা মনে আছে? যা দেখে রিয়ালের তৎকালীন কোচ জিনেদিন জিদান বিস্ময়ে মাথায় হাত দিয়েছিলেন।

জাম্পকাট টু ২০২৫ সালের ২৩ নভেম্বর। ৪০-এ পা রাখলেও অভ্যাস বদলায়নি পর্তুগিজ তারকার। রবিবার রাতে ফের একবার বাইসাইকেল কিক বেরোল রোনাল্ডোর বিখ্যাত ডান পা থেকে। যার ঠিকানা নিশ্চিতভাবে ছিল গোলের ভিতর। সৌদি প্রো লিগে ক্রিশ্চিয়ানোর দল আল নাসের ৪-১ গোলে আল খালিজকে হারিয়েছে।

রোনাল্ডোর গোলের অনেক আগেই অবশ্য ম্যাচ আয়ত্তে এনে ফেলেছিল আল নাসের। তবে ম্যাচের সেরা মুহূর্ত আসে সংযুক্তি সময়ের ৬ মিনিটে। ডানদিক থেকে নওয়াফ বৌসাল মাপা ক্রস রাখেন রোনাল্ডোর জন্য। যা বাইসাইকেল কিকে জালে জড়িয়ে দেন তিনি। আল খালিজের গোলকিপার অ্যান্থনি মরিস শরীর ছুড়ে দিয়েও বলের নাগাল পাননি। ক্রিশ্চিয়ানোর এহেন চোখ ধাঁধানো গোল স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমে আলোড়ন ফেলেছে।

এর আগে ৩৯ মিনিটে অ্যাঞ্জেলোর পাস থেকে নাসেরকে এগিয়ে দেন রোনাল্ডোর দেশোয়ালি সতীর্থ জোয়াও ফেলিক্স। এর আগে ৩৩ মিনিটে অফসাইডের জন্য ফেলিক্সের একটি গোল বাতিল হয়। ৪২ মিনিটে ফেলিক্সের অ্যাসিস্টে লিড ডাবল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার ওয়েসলি।

বিরতির পর অবশ্য ম্যাচে ফেরে আল খালিজ। ৪৭ মিনিটে একটি গোল ফেরান খালিজের মুরাদ আল হাওসায়ি। কিন্তু ৭৭ মিনিটে লিভারপুলের প্রাক্তন তারকা সাদিও মানের গোলে দুই গোলের লিড ফের পেয়ে যায় নাসের। শেষে রোনাল্ডোর গোলে নাসের চলতি লিগে টানা নবম জয় নিশ্চিত করে।

 

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *