Cook dinner | রবিবার সকালে একটু অন্যরকম খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে নিন ওটসের চিল্লা

Cook dinner | রবিবার সকালে একটু অন্যরকম খেতে মন চাইছে? অল্প সময়ে বানিয়ে নিন ওটসের চিল্লা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সারা সপ্তাহ অফিস যাওয়ার তাড়ায়, পছন্দ সই খাবার খাওয়াই হয় না। রবিবার সকাল মানেই একটু স্পেশাল। বড় থেকে খুদে সেদিন সবারই আবদার থাকে পছন্দের খাবারগুলো মেনুতে জুড়ে দেবার জন্যে। এদিকে আবার বেশি বাইরের খাবার খাওয়া যাবে না ডায়েট কন্ট্রোলে রাখতে হবে। তাই ছুটির সকালে তৈরি করে নিতে পারেন মুখরোচক একটি ব্রেকফাস্ট ওটসের চিল্লা(Cook dinner)।

উপকরণ

ওটস (যদি আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখা হয়, তাহলে খুবই ভাল), সেদ্ধ মটর, কাঁচা লংকা কুচি, টমেটো এবং পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, ভাজা মশলার গুঁড়ো, রসুন কুচি, সামান্য হিং, নুন-চিনি স্বাদ মতো, চাটমশলা, জোয়ান।

পদ্ধতি

ওটসের চিল্লা বানানোর জন্য প্রথমে মিক্সিতে সেদ্ধ মটরের সঙ্গে কাঁচা লংকা কুচি, টমেটো এবং পেঁয়াজ কুচি, কড়াইশুঁটি, ভাজা মশলার গুঁড়ো, রসুন কুচি, সামান্য হিং, নুন-চিনি স্বাদ মতো, চাটমশলা, জোয়ান দিয়ে ভাল করে মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। তারপর ওটসের থেকে ভাল করে জল ঝরিয়ে নিতে হবে। ওই পেস্ট ওটসের মধ্যে ভালভাবে মিশিয়ে দিতে হবে। এবার প্যান গরম করুন। তাতে ঘি মাখিয়ে চামচে করে ওই মিশ্রণ তাওয়ার মধ্যে দিয়ে ছড়িয়ে দিতে হবে। মাথায় রাখতে হবে, যেহেতু ওটস আগের দিন রাতে জলে ভেজানো হবে তাই মিশ্রণ খুব একটা আঁটোসাঁটো হবে না। ছোট রুটির আকারে প্যানে ওই মিশ্রণ ছড়িয়ে দিতে হবে। এবার উপর থেকে আর একটু ঘি ছড়িয়ে দিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে, উল্টে-পাল্টে আর এক পিঠ ভেজে নিতে হবে। এক্ষেত্রে একটু ধৈর্য ধরতে হবে, না হলে ভেতর কাঁচা থেকে যেতে পারে। হাল্কা বাদামি রঙ আসলে নামিয়ে নিলেই তৈরি ওটস-মটরের চিল্লা(Cook dinner)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *