Cooch Behar | সবজির দামে নাভিশ্বাস আমজনতার, লাগাম টানতে আচমকাই বাজারে হানা পুলিশের

Cooch Behar | সবজির দামে নাভিশ্বাস আমজনতার, লাগাম টানতে আচমকাই বাজারে হানা পুলিশের

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কোচবিহার: সবজি এবং মুদিদ্রব্যের দাম নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে কিনা তা খতিয়ে দেখতে রবিবার সকালে আচমকাই কোচবিহারের (Cooch Behar) ভবানীগঞ্জ বাজারে অভিযান চালাল পুলিশ ও প্রশাসনের এক প্রতিনিধি দল। ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) বিক্রম প্রসাদ ও কোতোয়ালি থানার আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে আধিকারিকরা বাজারে ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে সবজি ও ডালের দাম নির্ধারিত সীমার চেয়ে বেশি নেওয়া হচ্ছে (Vegetable Worth Rise)। এ বিষয়ে ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দেন আধিকারিকরা। তবে ব্যবসায়ীদের দাবি, বৃষ্টির কারণে পাইকারি দাম বেশি থাকাতেই খুচরো বাজারে দাম কিছুটা বেড়েছে। সবজির দামে হাঁসফাঁস সাধারণ মানুষ স্বস্তি পেতে প্রশাসনের থেকে এমন নিয়মিত নজরদারির জোর দাবি জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *