Cooch Behar | কোচবিহার কোর্ট চত্বরে নাটকীয় দৃশ্য: ফুল-টাকা নিয়ে তৃণমূল নেতাকে ‘সংবর্ধনা’ বিজেপি কর্মীর!

Cooch Behar | কোচবিহার কোর্ট চত্বরে নাটকীয় দৃশ্য: ফুল-টাকা নিয়ে তৃণমূল নেতাকে ‘সংবর্ধনা’ বিজেপি কর্মীর!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


গৌরহরি দাস, কোচবিহার: প্রকাশ্য আদালত চত্বরে সোমবার দুপুরে ঘটল এক নজিরবিহীন ঘটনা। তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা সহ-সভাপতি তথা বিশিষ্ট আইনজীবী আব্দুল জলিল আহমেদকে সংবর্ধনা জানাতে এসে রীতিমতো ‘নাটকীয়’ পরিস্থিতির সৃষ্টি করলেন এক বিজেপি (BJP) কর্মী। ফুলের তোড়া আর পকেট ভর্তি টাকা নিয়ে নেতার সামনে দাঁড়িয়ে ওই ব্যক্তির ‘বিদ্রূপাত্মক সংবর্ধনা’ ঘিরে এখন তোলপাড় কোচবিহার (Cooch Behar)।

সোমবার দুপুরে যখন আইনজীবী আব্দুল জলিল আহমেদ আদালত চত্বরে ছিলেন, তখনই জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি ফুলের তোড়া হাতে তাঁর দিকে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বারবার তাঁকে সংবর্ধনা দেওয়ার চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু আব্দুল জলিলকে দেখা যায় বেশ বিরক্ত হয়ে ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। পরিস্থিতি আরও জটিল হয়, যখন জাহাঙ্গীর হঠাৎই পকেট থেকে বান্ডিল বান্ডিল টাকা বের করে জলিলকে নেওয়ার জন্য জোর করতে থাকেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান উপস্থিত আইনজীবীরা। পরিস্থিতি উত্তপ্ত হতে দেখে তড়িঘড়ি গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন তৃণমূল নেতা।

ঘটনার নেপথ্যে থাকা জাহাঙ্গীর আলম পরে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন। তিনি অভিযোগ করেন, “শুধু বিজেপি করার অপরাধে আব্দুল জলিল আহমেদ আমার বিরুদ্ধে খুন সহ ৬০-৬৫টি মিথ্যে মামলা দিয়েছেন। তাঁর নির্দেশে আমার বাড়িঘর তিনবার ভাঙচুর হয়েছে। দীর্ঘ তিন বছর আমি ভিটেমাটি ছাড়া হয়ে পালিয়ে বেড়িয়েছি।”

জাহাঙ্গীরের দাবি, যেহেতু সরকার বদল হয়েছে, তাই তিনি ফিরে এসেছেন এবং ওইভাবে তৃণমূলের ওই নেতাকে ‘বিদ্রূপাত্মক সংবর্ধনা’ দিতে চেয়েছিলেন।

দিনদুপুরে কোচবিহার আদালত চত্বরে এই ধরণের ঘটনাকে ঘিরে তৈরি হয়েছে জোর চর্চা। আব্দুল জলিল আহমেদ বা তৃণমূলের পক্ষ থেকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *