Cooch Behar | গভীর রাতে অভিযান! দিনহাটার নিষিদ্ধপল্লী থেকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার ৩

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


কোচবিহার: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গভীর রাতে সফল অভিযান চালাল দিনহাটা থানার পুলিশ। কোচবিহারের (Cooch Behar) দিনহাটা (Dinhata) শহরের নিষিদ্ধপল্লী এলাকায় হানা দিয়ে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং তাজা গুলি-সহ মোট তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন ব্যক্তির নাম— আশীষ সরকার, সম্রাট আলী এবং ফেরদৌস রহমান। বৃহস্পতিবার গভীর রাতে পুলিশের একটি বিশেষ দল ওই নিষিদ্ধপল্লী এলাকায় অভিযান চালায়। তল্লাশির সময় ধৃতদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশ ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের (Arms Act) নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। এই অস্ত্রগুলি কোথা থেকে এল এবং কোনো বড় অপরাধের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।

The submit Cooch Behar | গভীর রাতে অভিযান! দিনহাটার নিষিদ্ধপল্লী থেকে অস্ত্র ও গুলি সহ গ্রেপ্তার ৩ appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *