Contemporary Color Concepts For Winter Weddings Past Conventional Shades

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


বিয়েবাড়ি মানেই সাজের বাহার। পছন্দের শাড়ি থেকে লেহেঙ্গা। সঙ্গে রকমারি গয়না! বিশেষ করে বর-কনের সাজ আলাদা দৃষ্টি আকর্ষণ করে বইকি। বিয়ের আসরে মুখ্য এই দু’জনকে ক্যামেরার সামনে থাকতে হয় সারাক্ষণ। আসরের মধ্যমণি তারাই। ফলে, সাজপোশাক বা ফ্যাশনকে প্রাধান্য দিতেই হয়। আর তা করতে গিয়ে বাড়তি নজর দিতে রঙের উপর। বিয়ের আসরে চেনা লাল, সোনালি আর মেরুনের গণ্ডি ছাড়িয়ে নতুন রঙে কে না নিজেকে মেলে ধরতে চায়! এমনই কিছু নজরকাড়া রঙের খোঁজ চান?

(১) রঙের দুনিয়ায় এখন সবুজের জয়জয়কার। পান্না সবুজ আর বটল গ্রিন শীতে দারুণ মানায়। ভেলভেট বা সিল্কে পান্না সবুজ বেশ খোলে। গায়ের বর্ণ যেমনই হোক না কেন, যে কারওর সঙ্গেই এটি যায়। বটল গ্রিন একটু শান্ত ধনের। অ্যান্টিক গোল্ড বা আইভরির সঙ্গে এটি জমে ভালো। পুরনো ধাঁচের কারুকাজের সঙ্গেও অনায়াসে মানিয়ে যায়।

আরও পড়ুন:

ছবি: সংগৃহীত

(২) রাতের আসরে নীল রঙের মহিমাই আলাদা। মিডনাইট ব্লু অন্ধকারে কালো মনে হতে পারে। কিন্তু ওই রঙের পোশাকের কারুকাজে আলো পড়লেই চমক দেবে। রয়্যাল ব্লু আরও উজ্জ্বল। কনের লেহেঙ্গা বা বরের শেরওয়ানি, সবেতেই নীল দারুণ মানানসই।

(৩) মেরুনের বদলে প্লাম বা অবারজিনও মন্দ নয়। সন্ধের অনুষ্ঠানে ভেলভেট বা র সিল্কে প্লাম দারুণ মানাবে। অবারজিন আরও গাঢ়। হালকা সোনা বা রুপোর কাজে এটি অপূর্ব দেখাবে।

ছবি: সংগৃহীত

(৪) ময়ূরকণ্ঠী বা ডিপ টিল অবশ্য নীল ও সবুজের মাঝামাঝি। এর নিজস্ব চরিত্র আছে। এই রং যেন নিজেই কথা বলে। রোজ গোল্ড বা কপার কাজে এটি উজ্জ্বল। চোখে না লেগে উপায় নেই।

(৫) দিনের বেলায় ডাস্টি রোজ বা ব্লাশ বেশ মিষ্টি। মুক্তোর কাজ বা একই রঙের কারুকাজে এটি মানায়। শীতের শাল, কোট বা জ্যাকেটের সঙ্গেও ভালো যায়।

ছবি: সংগৃহীত

(৬) আইভরি, শ্যাম্পেন আর পিউটারে রয়েছে শান্ত আভিজাত্য। হালকা কাজে শ্যাম্পেন লেহেঙ্গা বা বেজ শেরওয়ানি বেশ লাগে। পিউটার বা রুপোলি ছোঁয়ায় আধুনিকতা রয়েছে। সিকুইন, জরদৌসি বা টিউলে কাপড়ই এখানে প্রধান।

সাজপোশাকের কয়েকটি সহজ নিয়ম আছে। দিনের আলোয় হালকা রং ভালো লাগে। সন্ধেয় গাঢ় রঙে জৌলুস বাড়ে। ভেলভেট, ব্রোকেড বা সিল্কে গাঢ় রং আরও জমকালো দেখায়। এক্ষেত্রে কারুকাজ খুব চড়া না রেখে মানানসই রাখাই ভালো। আর ভেন্যু ও আবহের সঙ্গে পোশাকের রং মিলিয়ে নেওয়া জরুরি।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *