CM suvendu adhikari slams mamata banerjee and abhishek banerjee for kalighat incident

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মমতা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে বন্ধ ছিল কালীঘাটের রাস্তা। অনুগামীদের ভিড়ের ঠেলায় কালীপুজোর আগে ঠাকুর নিয়ে যেতে সমস্যায় পড়েন সেখানকার মৃৎশিল্পীরা। এর জেরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তাঁরা। তাই নিজের বেতন থেকে ৭ হাজার টাকা করে ৮০ জন মৃৎশিল্পীর হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ভবানীপুরের সভা থেকে তিনি বলেন, “তোলাবাজ ভাইপো ও তাঁর বিখ্যাত পিসির জন্য ক্ষতিগ্রস্ত মৃৎশিল্পীরা। তাঁদের আনুমানিক ৪০-৫০ হাজার টাকা করে ক্ষতি হয়ে গিয়েছে। তাই নিজের বেতন থেকে যতটা সম্ভব সাহায্য করলাম।” পাশাপাশি ভিআইপি কালচারের বিরুদ্ধেও সরব হন তিনি।

CM suvendu adhikari slams mamata banerjee and abhishek banerjee for kalighat incident
মৃৎশিল্পীদের হাতে আর্থিক সাহায্য তুলে দিচ্ছেন মুখ্য়মন্ত্রী। নিজস্ব ছবি।

আরও পড়ুন:

মুখ্যমন্ত্রী জানান, শুধু এবছর নয়, প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের অত্যাচার ও তাণ্ডবের জন্য ক্ষতিগ্রস্ত হন মৃৎশিল্পীরা। বিশেষ করে ভাইপো ‘আমদানি’ হওয়ার পর থেকে ভিআইপি কালচারের সম্মুখীন হচ্ছেন তাঁরা। এই পরিবারের জন্য চোখের জল ফেলতে হচ্ছে মৃৎশিল্পীদের। তাই আগামীদিনে জগদ্ধাত্রী, কার্তিক বা সরস্বতী পুজোর ক্ষেত্রে যাতে এরকম না হয় সেই বার্তাই পুলিশকে দিয়ে যান শুভেন্দু। কালীঘাট থানা, ভবানীপুর থানার ওসি ও ডিসি সাউথকে তাঁর কড়া বার্তা, ব্যারিকেড দিয়ে যেন রাস্তা আটকানো না হয়। মৃৎশিল্পীদের ঠাকুর নিয়ে যেতে কোনও সমস্যা হলে পুলিশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর কথায়, “ভাইপোর মতো আমার ওত টাকা নেই। কিন্তু আমি যতটুকু সম্ভব সাহায্য করেছি। মুখ্যমন্ত্রী হিসেবে যে বেতন পাই সেখান থেকে ৭ হাজার টাকা করে ৮০ জন মৃৎশিল্পীকে সহযোগিতা করলাম। আর কোনও মৃৎশিল্পীকে যেন ভিআইপি কালচারের জন্য আটকানো না হয়।”

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *