হামলার ছক ইরানের! ব্রিটেনের আরও এক ঘাঁটি থেকে বিমান সরিয়ে নিল আমেরিকা

রাজ্য/STATE
Spread the love


মধ্যবর্তী নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের হারের পরই হুমকির ঝাঁজ বাড়িয়েছে ইরান। এই পরিস্থিতিতে ব্রিটেনের আরও এক ঘাঁটি থেকে বিমান সরিয়ে নিল আমেরিকা। এর আগে হুমকির মুখে পড়ে ব্রিটেনের ফেয়ারফোর্ডে রয়্যাল এয়ার ফোর্সের (ব্রিটেনের বায়ুসেনা) ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন।

মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুযায়ী, সোমবার মিলডেনহল ঘাঁটি থেকে দু’টি জ্বালানি-বিমান (রিফুয়েলিং ট্যাঙ্কার) সরিয়ে নিয়েছে পেন্টাগন। সেগুলি জার্মানির দিকে পাঠানো হয়েছে। তবে ‘ফ্লাইট ট্র্যাকিং’ ওয়েবসাইটের তথ্যানুযায়ী, তারপর আরও বেশ কয়েকটি বিমান অন্যত্র সরিয়ে ফেলা হয়েছে। মোটি ১০টি জ্বালানি-বিমান মিলডেনহল ঘাঁটি থেকে সরানো হয়েছে বলে খবর। জানা গিয়েছে, মার্কিন বিমানগুলিকে জার্মানির স্প্যাংডাহলেম বিমান ঘাঁটি, রামস্টেইন ঘাঁটি, স্পেনের মোরন ঘাঁটি এবং স্কটল্যান্ডের গ্লাসগো প্রেস্টউইক বিমানবন্দরে পাঠানো হয়েছে। কিন্তু কী কারণে বিমানগুলিকে সেখানগুলিকে ব্রিটিশ ঘাঁটি থেকে সরিয়ে নেওয়া হল, তা স্পষ্ট করেনি পেন্টাগন। তবে সূত্রের দাবি, ইরানি হামলার আশঙ্কাতেই এই পদক্ষেপ। এ প্রসঙ্গে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণকের এক এক মুখপাত্র বলেন, “অন্যান্য দেশের কর্মকাণ্ড নিয়ে সচরাচর আমরা কোনও করি না।”

আরও পড়ুন:

গত মাসে ব্রিটেনের ফেয়ারফোর্ডে রয়্যাল এয়ার ফোর্সের (ব্রিটেনের বায়ুসেনা) ঘাঁটি থেকে একাধিক বোমারু বিমান সরিয়ে নিয়েছিল ওয়াশিংটন। কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘাঁটি গত মার্চ থেকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করছে আমেরিকা। তাৎপর্যপূর্ণভাবে তেহরান হুঁশিয়ারি দিয়ে রেখেছে, ইরানের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহৃত যে কোনও ঘাঁটিকেই তারা হামলার লক্ষ্যবস্তু হিসাবে বিবেচিত করবে। মনে করা হচ্ছে, সে কারণেই ব্রিটেনের ঘাঁটি থেকে নিজেদের বিমান সরিয়ে নিচ্ছে পেন্টাগন।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *