CM Suvendu Adhikari | অষ্টমীতে রাজ্যে মদ বিক্রি সম্পূর্ণ বন্ধ, বিসর্জনে নিষিদ্ধ ডিজে! দুর্গাপুজো নিয়ে কড়া নির্দেশ শুভেন্দুর   

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: অষ্টমীর দিন (Maha Ashtami) রাজ্যের সমস্ত মদের দোকান ও বার সম্পূর্ণ বন্ধ থাকবে (Alcohol ban)। এমনটাই নির্দেশ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে আয়োজিত আসন্ন দুর্গাপুজোর (Durga Puja) প্রস্তুতি ও সমন্বয় বৈঠকে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছে। পুজোয় শৃঙ্খলা, সামাজিক সৌহার্দ্য এবং ধর্মীয় ভাবাবেগ অটুট রাখতেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। সাধারণত অষ্টমী ও নবমীর দিনেই সবচেয়ে বেশি আবগারি রাজস্ব আদায় হলেও, জননিরাপত্তা ও জনশান্তির কথা মাথায় রেখে সরকার এই ব্যতিক্রমী অবস্থান নিয়েছে।

এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, এবার থেকে পুজোয় এবং প্রতিমা বিসর্জনের সময় ডিজে বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ (DJ Ban)। পাশাপাশি, বিগত তৃণমূল সরকারের আমলের জনপ্রিয় রেড রোডের কার্নিভ্যাল এবং জেলাস্তরের সমস্ত পুজো কার্নিভ্যালও বাতিল করা হয়েছে। তৃণমূল জমানায় রেড রোডে ঘটা করে দুর্গাপুজোর কার্নিভ্যাল আয়োজন করা হতো, যেখানে নামী পুজো কমিটিগুলি প্রতিমা প্রদর্শন করত। কিন্তু বিরোধী দলে থাকাকালীন বিজেপি বরাবরই এই কার্নিভ্যাল নিয়ে তীব্র আপত্তি তুলেছিল। পুজো শেষ হওয়ার পর এমন আড়ম্বরপূর্ণ উৎসবের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিল তারা। তাই রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই এবার কার্নিভ্যাল পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিল বর্তমান বিজেপি সরকার। নির্দিষ্ট ও ঐতিহ্যবাহী রীতি-রেওয়াজ মেনেই এবার শারদোৎসব পালিত হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

এছাড়াও প্রতিমা বিসর্জনের ক্ষেত্রেও বেশ কিছু নতুন নিয়ম জারি করা হয়েছে। বিগত বছরগুলিতে বিসর্জনের সময় ঘাটগুলিতে ক্রেনের যান্ত্রিক ব্যবহার নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়েছিল। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, বিসর্জনের সময় ঘাটে আর কোনও ক্রেন ব্যবহার করা যাবে না। প্রথাগত ও স্বাভাবিক নিয়মেই প্রতিমা বিসর্জন সম্পন্ন করতে হবে। কোজাগরি লক্ষ্মীপুজোর আগের দিনের মধ্যে সমস্ত প্রতিমা বিসর্জন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

উৎসবের সার্বিক জাঁকজমক বজায় রাখতে বেশ কিছু জনকল্যাণমূলক ও সাংস্কৃতিক উদ্যোগও নেওয়া হয়েছে। রাজ্যের ছটি প্রধান শহরে দুদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নির্দিষ্ট ঘাটে বিশেষ কর্মসূচির আয়োজন করা হবে। বিশেষ চাহিদসম্পন্ন ব্যক্তি, বৃদ্ধাশ্রম ও বিভিন্ন আশ্রমের আবাসিকদের জন্য বিশেষ পুজো পরিক্রমার ব্যবস্থা করবে সরকার। ক্ষমতায় আসার পর প্রথম দুর্গাপুজোকে কেন্দ্র করে বিজেপি সরকারের এই কড়া ও সুশৃঙ্খল নির্দেশিকা উৎসবের প্রচলিত চিত্রে বড় বদল আনবে বলেই মনে করছে রাজনৈতিকমহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *