উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ বলিউড অভিনেতা শাহরুখ খানের ৬০তম জন্মদিন (Shah Rukh Khan)। আর শাহরুখকে ‘ভাই’ বলেই মানেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তাই জন্মদিন উপলক্ষ্যে অভিনেতাকে শুভেচ্ছা জানালেন ‘দিদি’ মমতা।
এক্স হ্যান্ডেলে শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন, ‘আমার ভাই শাহরুখ খানকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি তোমার অসাধারণ প্রতিভা এবং করিশ্মা দিয়ে ভারতীয় চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করতে থাকো।’
A Very Completely satisfied Birthday to my brother Shah Rukh Khan!
Could you proceed to complement Indian cinema along with your outstanding expertise and charisma.@iamsrk
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2025
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে শাহরুখের সম্পর্ক বহু পুরোনো। একটা সময় তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা। তাছাড়া আইপিএলের ক্রিকেট টিম কলকাতা নাইট রাইডার্সের মালিকও তিনি। এর আগে শুটিং করতে গিয়ে পেশিতে চোট পেয়েছিলেন অভিনেতা। সেই সময় ভাইয়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মমতা। আর জন্মদিনেও তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না বাংলার মুখ্যমন্ত্রী।
