ঢাকা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) একটি রাষ্ট্রদ্রোহের মামলায় পলাতক বলে ঘোষণা করল বাংলাদেশের সিআইডি (Bangladesh CID)। হাসিনার পাশাপাশি আরও ২৬০ জনকে পলাতক বলে ঘোষণা করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নির্দেশে বাংলাদেশের একটি ইংরেজি ও একটি বাংলা সংবাদপত্রে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সিআইডির অভিযোগ, জয় বাংলা ব্রিগেড নামে একটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বাংলাদেশ ও বিদেশ থেকে যে চক্রান্ত চালানো হয়েছে তার তথ্যপ্রমাণ মিলেছে। দেশের বৈধ সরকারকে উত্খাত করতেই ওই চক্রান্ত করা হয়েছিল বলে অভিযোগ করেছে সিআইডি। হাসিনা সহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল তারা। গত বছর বাংলাদেশে পালাবদলের পর থেকে ভারতের নিরাপদ আশ্রয়ে রয়েছেন হাসিনা। সম্প্রতি সেখান থেকেই বঙ্গবন্ধু-কন্যা জানিয়েছেন, তিনি আপাতত ভারতেই থেকে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে দেশে ফিরতে তিনি উদ্গ্রীব।
