Cloudburst | কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬, উদ্ধারকাজে নামল সেনা

Cloudburst | কিশতওয়ারে মেঘভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৬, উদ্ধারকাজে নামল সেনা

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চিশোটিতে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬। আহত হয়েছেন প্রায় ১৬০ জনেরও বেশি, যাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। উল্লেখ্য, মাচাইল মাতা যাত্রা চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে, যেখানে বিপুল সংখ্যক তীর্থযাত্রী উপস্থিত ছিলেন। ঘটনার পর বার্ষিক এই যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে।

ইতিমধ্যেই উদ্ধারকার্যে ও ত্রাণ বন্টনের কাজে যোগ দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। হোয়াইট নাইট কর্পসের প্রায় ৩০০ জন সেনা সদস্য ঘটনাস্থলে পৌঁছেছেন। তাঁরা পুলিশ, এসডিআরএফ এবং অন্যান্য অসামরিক সংস্থার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন। দুর্গম এলাকা হওয়ায় হেলিকপ্টার দিয়েও আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপ-রাজ্যপাল মনোজ সিনহা এবং মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী দুর্গতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। একইসঙ্গে, কেন্দ্রীয় সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তিনি। প্রশাসন ক্ষতিগ্রস্ত মানুষ ও তীর্থযাত্রীদের সাহায্য করার জন্য একটি কন্ট্রোল রুম ও হেল্প ডেস্ক চালু করেছে, যেখানে ত্রাণ বন্টন ও উদ্ধার কাজ পুরোদমে চলছে।

হেল্প ডেস্ক নম্বর:৯৮৫৮২২৩১২৫,৬০০৬৭০১৯৩৪, ৯৭৯৭৫০৪০৭৮,৮৪৯২৮৮৬৮৯৫, ৮৪৯৩৮০১৩৮১, ৭০০৬৪৬৩৭১০, জেলা কন্ট্রোল রুম: ০১৯৯৫-২৫৯৫৫৫,৯৪৮৪২১৭৪৯২, কিশতওয়ার পুলিশ কন্ট্রোল রুম: ৯৯০৬১৫৪১০



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *