উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চলতি মাসের শুরু থেকেই শীতের আমেজ ভালোই টের পাওয়া যাচ্ছিল। তবে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, কিছুদিনের জন্য সাময়িক বিরতি নিতে চলেছে শীত। কারণ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই কারণেই রবিবার থেকে পরিবর্তন হতে পারে বাতাসের গতিপথ। তবে তাপমাত্রা বাড়লেও উত্তর ও দক্ষিণবঙ্গের বেশির ভাগ এলাকায় কুয়াশার দাপট বজায় থাকবে (Climate Replace)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গে (North Bengal)। তবে আগামী তিনদিন উত্তরের জেলাগুলিতে কুয়াশার প্রভাব থাকবে বেশি। যার ফলে বেশ কিছু জেলায় দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে আসতে পারে। তবে কিছু জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
অন্যদিকে, রবিবার থেকে তাপমাত্রা ঠিকঠাক থাকবে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে। কিন্তু সোমবার থেকে আগামী তিনদিন ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে তাপমাত্রা। তবে বজায় থাকবে কুয়াশার দাপট। যা বিশেষত উপকূলের জেলাগুলিতে বেশি দেখা যাবে।
