Climate Replace | শীঘ্রই পারদ পতনের পূর্বাভাস রাজ্যে! অনুভূত হচ্ছে শীতের আমেজ, রইল আবহাওয়ার আপডেট

Climate Replace | শীঘ্রই পারদ পতনের পূর্বাভাস রাজ্যে! অনুভূত হচ্ছে শীতের আমেজ, রইল আবহাওয়ার আপডেট

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে শীতের প্রবেশ কবে?এই প্রশ্নটাই এখন  ঘুরপাক খাচ্ছে সকলের মনে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছিল, চলতি সপ্তাহেই ধীরে ধীরে নামবে তাপমাত্রা। সেই মতো শীতের আমেজ পাওয়া যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে দুই বঙ্গে, তা জেনে নিন (Climate Replace)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) পাহাড়ি জেলাগুলোতে শীতের আমেজ ভালোভাবেই পাওয়া যাচ্ছে। তবে আবহাওয়া আপাতত শুষ্কই থাকবে। বৃষ্টির পূর্বাভাস নেই কোনও জেলায়। আগামী দু’দিনে তাপমাত্রা হেরফের হওয়ার সম্ভাবনা নেই। তবে তারপর থেকে ২-৩ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা।

অন্যদিকে, দক্ষিণবঙ্গেও (South Bengal) আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শুধু সুন্দরবন এলাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও ২-৩ কমতে পারে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৫০ শতাংশের নিচে নামলে শীতের আমেজ আরও বেশি অনুভব করা যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *