CJP | মধ্যরাতে কেন্দ্রের সঙ্গে ম্যারাথন বৈঠক, আন্দোলনকারীদের সুরক্ষায় বড় আশ্বাসের বার্তা সিজেপি-র!

CJP | মধ্যরাতে কেন্দ্রের সঙ্গে ম্যারাথন বৈঠক, আন্দোলনকারীদের সুরক্ষায় বড় আশ্বাসের বার্তা সিজেপি-র!

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: আন্দোলনকারীদের সুরক্ষায় অনড় অবস্থান বজায় রেখে সোমবার গভীর রাতে কেন্দ্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক (Talks With Authorities) করল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। প্রায় দুই থেকে তিন ঘণ্টা চলা এই বৈঠকের পর সিজেপির মুখ্য মুখপাত্র সৌরভ দাস স্পষ্ট বলেছেন, ‘কোনও আন্দোলনকারীকে একা ছেড়ে দেওয়া হবে না। আমরা সবাই একসঙ্গে আছি।’ সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং ভবিষ্যতে কোনও আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে জোরালো আশ্বাস দেওয়া হয়েছে (Protester safety)।

এর আগে সোমবার বিকেলে সিজেপির পক্ষ থেকে চুক্তিভঙ্গের অভিযোগ তুলে ফের রাজপথে নামার চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। সংগঠনটির তরফে জানানো হয়, ইতিপূর্বে আন্দোলন প্রত্যাহারের চুক্তি সত্ত্বেও বিহার, অসম ও বাংলায় কিছু ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লি সহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হেনস্তা করা হচ্ছে। এরপরই নড়েচড়ে বসে সরকার।

মধ্য রাতের এই বৈঠকে সরকারের তরফে বিহার ও অসম সরকারের হোম ডিপার্টমেন্টের বিজ্ঞপ্তিগুলোর কপি সিজেপি প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়, যেখানে আন্দোলনকারীদের সমস্ত এফআইআর প্রত্যাহার এবং ভবিষ্যতে আইনি সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করা হয়েছে। পাশাপাশি, রাজস্থান সরকারও আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না নেওয়ার আশ্বাস দিয়েছে। সৌরভ দাস জানান, কেন্দ্রীয় সরকার এবং অন্যান্য এনডিএশাসিত রাজ্যগুলিকেও একই ধরনের সুরক্ষামূলক বিজ্ঞপ্তি জারি করার জন্য জোর দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তরমন্তরে ৩৭ দিন ধরে চলা সফল আন্দোলনের পর গত শনিবারই আন্দোলন স্থগিত করেছিল সিজেপি। তবে সাম্প্রতিক পুলিশি হয়রানির অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হলেও, মধ্যরাতের এই ইতিবাচক আলোচনার ফলে আপাতত নতুন করে আন্দোলনের আশঙ্কা এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে দলটি। সিজেপির স্পষ্ট বার্তা, দেশের কোথাও যেন একজনও আন্দোলনকারীকে আইনি হয়রানির শিকার হতে না হয়, তা তারা শেষ পর্যন্ত নজরে রাখবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *