Cinnamon | ডায়াবিটিস নিয়ন্ত্রণ করবে দারুচিনি! কীভাবে খেলে পাবেন উপকার?

Cinnamon | ডায়াবিটিস নিয়ন্ত্রণ করবে দারুচিনি! কীভাবে খেলে পাবেন উপকার?

ব্লগ/BLOG
Spread the love


উত্তর সংবাদ ডিজিটাল ডেস্ক: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের ব্যাপারে সব সময় সজাগ থাকতে হয় ডায়াবিটিসের রোগীদের। ওষুধ খাওয়ার পাশাপাশি খাওয়াদাওয়াতেও রাশ টানা জরুরি। তবে ডায়াবিটিস নিয়ন্ত্রণ করতে পারে দারুচিনি (Cinnamon)।

কারণ দারুচিনিতে রয়েছে সিনামালডিহাইড নামে একটি উপাদান। যা ইনস্যুলিনের মতো কাজ করে। এছাড়াও শরীরের পেশিকে গ্লুকোজ আহরণে সাহায্য করতে পারে এটি। তবে কীভাবে খেলে উপকার পাবেন, তা জেনে নিন।

ডায়াবিটিস নিয়ন্ত্রণে থাকছে কিনা, তা নির্ভর করবে আপনি কী ধরনের দারচিনি খাচ্ছেন। ওষুধ হিসাবে যে দারুচিনি বেশি কার্যকরী, তা হল ‘সেলন সিনামন’। এর জন্য এক গ্লাস ঈষদুষ্ণ জলে আধ চা চামচ সেলন দারুচিনির পাউডার মিশিয়ে নিয়ে খান। প্রতিদিন সকালে খালি পেটে ওই পানীয় খেতে হবে। তবে অনেকটা দারুচিনি খাওয়া যাবে না। তাতে অন্ত্রের সমস্যা বা বদহজম হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *